হাওড়া , ১৫ জুলাই:- উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপি’র বিধায়ক ‘খুনে’র ঘটনায় দলের বিভিন্ন মন্ডলের পক্ষ থেকে বুধবার হাওড়ার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন দুপুর আড়াইটে নাগাদ বিজেপির কর্মী সমর্থকরা বালি থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি নেয়। বালি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ব্যারিকেড করে আটকে দেয় বিজেপির মিছিল। সেখানেই চলে বিক্ষোভ। প্রায় আধ ঘন্টা পর বিক্ষোভ উঠে যায়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক সঞ্জয় সিং। পাশাপাশি, এদিন মধ্য হাওড়া মন্ডল ২ এর তরফ থেকে বিকেল ৩টে নাগাদ ব্যাঁটরা থানা ঘেরাও করা হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সুরজিৎ সাহা, বিজেপি মধ্য হাওড়া – ২ এর সভাপতি শিবশঙ্কর সাধুখাঁ, সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি।
কলকাতা, ৩ আগস্ট:-২০১৭ সালে টেট উর্ত্তীর্ন চাকরিপ্রার্থীদের সাথে বিধাননগর পুলিশের সাথে ধস্তাধস্তি। উল্টোডাঙা থেকে সল্টলেকে এপিসি ভবন যাওয়ার সময় পি এন বি মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে বচসা শুরু হয়। এরপর ধস্তাধস্তি পুলিশের সাথে। চাকরি প্রার্থী দের টেনে হিজড়ে গাড়িতে তোলা হয়। ২০১৭ সালে টেট উত্তীর্ন ৯৮৯৬ জনের নিয়োগের দাবিতে মেধা তালিকায় থাকা […]
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া।
হাওড়া, ২৭ আগস্ট:- নবান্ন অভিযান ঘিরে এই মুহুর্তে তুলকালাম পরিস্থিতি হাওড়ার সাঁতরাগাছিতে। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এদিন দুপুর ১টা নাগাদ আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশ ও র্যাফ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ ও র্যাফ পাল্টা লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। এরপর আন্দোলনকারীরা […]
রামকৃষ্ণদেবের পিসির বাড়ির সংরক্ষনের দাবী তুললেন এলাকার মানুষ।
মহেশ্বর চক্রবর্তী , ৯ জুন:- ভারতবর্ষের অন্যতম তীর্থ ভুমি হলো কামারপুকুর মঠ ও মিশন। এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করে।গোঘাটের এই পবিত্র ভুমিকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। কামারপুকুর থেকে ২০ কিমি দূরে সেলামপুর গ্রাম। এখানেই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিসি রামশীলাদেবীর বাড়ি। এখনো সেই বাড়ির ধ্বংসাবশেষ রয়ে গেছে। এই বাড়িটি সংরক্ষণ করার দাবী তুলছেন এলাকার মানুষ। এই […]










