পূর্ব মেদিনীপুর, ১৪ জুলাই:- করোনা আক্রান্ত রোগী রাস্তায় বসে বলছে আমি কোভিড আক্রান্ত ! কি করব ? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এই ঘটনা রিতিমত শোরগোল ফেলে দেয় এলাকায়। আর তার জন্যই প্রশাসন সিল করল নন্দকুমার বাজার এলাকা। মঙ্গলবার সকালে নন্দকুমারের ভবতারিনী মন্দিরের পাশে একজন লোককে মনমরা অবস্থায় বসে থাকতে দেখে উৎসুক জনতা জানতে চায় তিনি কে ? ও কেন এসেছেন ? ঐ ব্যাক্তি নাকি জানায় তিনি হলদিয়া তে একটি কোম্পানিতে ঠিকা শ্রমিকের কাজ করে , তিনি করোনা আক্রান্ত , কি করবে বুজে উঠতে পারছেনা । লোকমুখে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে বাজার এলাকা নিমেষে ফাঁকা হয়ে যায় ।খবর পায় প্রশাসনও। তড়িঘড়ি নন্দকুমার থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে ঐ করোনা রোগীকে পাঁশকুড়ার বড়োমা হাসপাতালে পাঠায় । এই ঘটনায় রিতিমত আতঙ্কিত প্রশাসনও। সিদ্ধান্ত নেয় বাজার এলাকা সাত দিনের জন্য সীল করার ।।।
Related Articles
শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে।
কলকাতা , ২৬ নভেম্বর:- বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকেই ধর্মঘট সমর্থকের দফায় দফায় রেল ও পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কয়েক জায়গায় উত্তেজনা ছড়ায়। অবরোধের কারণে শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যহত হচ্ছেl শ্যামনগর ,চুঁচুড়া ,মধ্যগ্রাম ,ইছাপুরের মতো বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধের খবর পাওয়া […]
আগামী সপ্তাহে রাজ্যের ভোট কর্মীদের কোভিড টিকাকরণ শুরু।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকেই রাজ্যের ভোট কর্মীদের কোভিড টিকাকরণ শুরু হবে।প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মী এই টিকা পাবেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। আগামী সোমবার থেকেই তাদের টিকাকরণের কাজ শুরু করতে চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। গত সোমবারই কেন্দ্রীয় সরকার ভোট কর্মীদের টিকাকরণ এর আওতায় আনতে রাজ্য সরকার গুলিকে নির্দেশ […]
চোখের আলো প্রকল্পের সূচনা , বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা প্রদান – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৪ জানুয়ারি:- রাজ্য সরকার চোখের যে কোন সমস্য সমাধানে একটি নতুন প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সভাঘর থেকে চোখের আলো নামের এই প্রকল্পটির সূচনা করেন। আগামীকাল থেকে রাজ্যজুড়ে এটি চালু করা হবে। প্রথম পর্যায়ে এক হাজার ২০০ টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে […]






