স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- রবিবার সেশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। যে ভিডিওতে বাড়ির জিমের সরঞ্জামে ওয়ার্ক আউট করতে নিজেকে ব্যস্ত রেখেছেন তারকা ক্রিকেটার। করোনার কারণে ক্রিকেট থেকে এই দীর্ঘ বিরতিতে ফিটনেস ধরে রাখতে এদিন সাইকেলিং করলেন জসপ্রীত। প্রসঙ্গত চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিংয়ে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ। গত বছর অজিদের ডেরায় দারুণ বোলিং করেছিলেন জসপ্রীত। করোনা পরবর্তী ক্রিকেটে আইপিএল শুরু হলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরাহকে খেলতে দেখা যাবে। এরপর ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সম্ভবত কোহলিরা প্রথম ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া সফরের জন্য তাই নিজেকে এখন থেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখছেন জসপ্রীত।
Related Articles
রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর প্রশাসন।
কলকাতা, ২৪ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ ফের কিছুটা বেড়ে যাওয়ায় ফের কঠোর হাতে হাল ধরল প্রশাসন। রাতের বিধি নিষেধে কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি কঠোরভাবে কোভিদ আচরণবিধি মেনে চলার ওপরে জোর দেওয়া হচ্ছে। কলকাতা ও আশপাশের জেলাগুলির পরিস্থিতি বেশি করে আশঙ্কা জাগানোয় এই সব এলাকার ওপর নজরদারি রাখা হচ্ছে সবথেকে বেশি। মুখ্য সচিব শনিবার জেলা প্রশাসনের সঙ্গে […]
দুই ছেলে-মেয়ের কাছেই অতিরিক্ত প্রানী মা , স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে মুম্বাই থেকে রিষড়ায় ফিরলেন বৃদ্ধা।
সুদীপ দাস, ৪ জুলাই:- স্বামী-স্ত্রী আর অ্যালসেসিয়ান, জায়গা বড়ই কম; আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কিছু মায়ের কাছে নচিকেতার চিরন্তন সত্য গানের এই লাইন! হাওড়ার রামরাজাতলার সাবিত্রীদেবীও সেরকমই একজন মা। সাবিত্রীদেবীর দুই মেয়ে ও এক ছেলে। থাকতেন হাওড়ার ছেলের কাছে। কিন্তু গতবছর করোনা আবহে লকডাউন শুরু হওয়ায় সাবিত্রীদেবী যেন সংসারে অতিরিক্ত প্রানী হয়ে ওঠে। বছর ৭৫-এর […]
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্যারাকপুর ,উদ্ধার আগ্নেয়াস্ত্র ,পুলিশের লাঠিচার্জ ।
ব্যারাকপুর, ৩১ মার্চ:- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর প্রশাসনিক ভবন সংলগ্ন এরিয়া। শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের সংঘর্ষে বেশ কয়েকজন জখমও হয়েছেন। এমনকি সংঘর্ষের সময় গুলি চলেছে বলেও অভিযোগ উঠেছে।এদিন প্রশাসনিক ভবনের বাইরে থাকা দুই দলে সমর্থকদের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা […]







