বাঁকুড়া,২ জুলাই:- বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে নোংরা কাদা জল বেরোচ্ছে। তাই নোংরা কাদা জল বেড়োনোর অভিযোগে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেল আড়াআড়ি দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পথ অবরোধ করলেন এলাকারবাসী। বাঁকুড়া পৌরসভার 2,5,6,7 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া এলাকার ঘটনা। অবোরাধকারীর দাবী, অবিলম্বে পরিস্কার পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর অভিযোগ, বাঁকুড়া পৌরসভার ৫ ওয়ার্ডে পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে কাদা মিশ্রিত কালো পানীয় জল আসছে। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা বারবার পৌরসভা ও স্থানীয় কাউন্সিলর কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। সেই কাদা কালো জল গ্লাসে বালতিতে ভরে প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকায় মানুষ। অবরোধকারীদের দাবি অবিলম্বে পরিস্কার পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Related Articles
ইয়াসে ক্ষতিগ্রস্থ সাত জেলায় ৩০ হাজার পরিবারকে দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা দিলো রাজ্য সরকার।
কলকাতা, ৬ জুলাই:- ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাত জেলার ৩০ হাজার পরিবারের পরিবারের কাছে দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা পৌঁছে দিল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ইতিমধ্যে ২৩.৫৮ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন দুয়ারে ত্রাণ প্রকল্পে ৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার […]
উপ নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা আসন দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা উপ নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিনের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দিনহাটা কলেজে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, রানাঘাট কলেজে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের, নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে খড়দহ […]
জলে যন্ত্রনা , চুঁচুড়ার পীড়তলায়।
সুদীপ দাস , ২৭ আগস্ট:- বর্ষাকালে বৃষ্টি হবে এটাই নিয়ম, কিন্তু সেই বৃষ্টির জলে জলবন্দি হয়ে বাস করতে হবে এটা মনে হয় নিয়ম নয়। আর বিশেষ করে জেলার সদর শহর যার পুরসভা হুগলি চুঁচুড়া পৌরসভা, সেই ওয়ার্ডের মানুষকেই বর্ষাকাল এলেই এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে এটা নিশ্চয়ই হওয়া উচিত নয়। গত দু’দিনের বৃষ্টি নয় […]







