স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- ২০২১ পর্যন্ত নয়, আফ্রিকান ফুটবলের এক টুর্নামেন্ট ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে গেল। ২০২১ সালের জানুয়ারিতে ক্যামেরুনে আফ্রিকান কাপ অফ নেশনস হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট এখন ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। মঙ্গলবার কনফেরাডেশন অফ আফ্রিকান ফুটবল এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালে ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি ২০২২ সালের জানুয়ারি মাসে হবে বলে জানানো হয়েছে। কনফেরাডেশন অফ আফ্রিকান ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বজুড়ে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণে ফুটবল শুরু করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণে এখন মহামারি অবস্থা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এখন বিশ্বজুড়ে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফুটবল স্থগিত রেখে ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল।
Related Articles
২৩ দফা দাবিতে হাওড়ায় বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার।
হাওড়া , ৯ আগস্ট:- কেন্দ্রের জনবিরোধী কৃষি আইন বিল, বিদ্যুতের বিল বাতিলের দাবিতে এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোট ২৩ দফা দাবিতে সোমবার ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন হাওড়া জেলাশাসকের অফিসের সামনে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় সিটু সহ বেশ কয়েকটি বাম গণসংগঠন। পুলিশ ওই আইন অমান্য কর্মসূচি আটকাতে বেশ […]
কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের মিছিল।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ দুপুরে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে এক বিশাল মিছিল সারা শহর পরিক্রমা করে । যেভাবে কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে বেকার যুবকদের চাকরি দেবার নাম করে প্রতারণা করছে তারই প্রতিবাদ করতেএই মিছিল। পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান সহ […]
করোনা আতঙ্কে বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব।
বীরভূম ,৯ মার্চ :- বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব। ফলে শান্তিনিকেতনের মন খারাপ। সেই সঙ্গে যারা এবার দোল শান্তিনিকেতনে কাটাবেন বলে ঠিক করেছিলেন তাঁরাও পড়লেন আতান্তরে । শুক্রবার সন্ধ্যেয় এবছরের বসন্তোৎসব বাতিলের খবর জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। করোনা ভাইরাসের আতঙ্কে এমনিতেই কাঁপছে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা ৩১ । এই আবহে শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতী […]







