শুভজিৎ ঘোষ , ৩০ জুন:- আজ হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু, কানুর প্রতি শ্রদ্ধা জানাতে আজ কামারপুকুর ডাকবাংলোতে সিধু কানুর মর্মর মূর্তি বসানো হলো। এই মূর্তি উদ্বোধন করেন হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। আজ এক শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় মর্মর মূর্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি। এর পাশাপাশি গোঘাট 1নং ব্লকে বিশ্ব হুল দিবস পালন করে। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাধিপতি মেহেবুব রহমান, আরামবাগের এসডিও অফিসার নৃপেন্দ্র সিং, গোঘাট বিধায়ক মানসো মজুমদার, গোঘাট 1 নম্বর ব্লকের সুরশী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
বৈদ্যবাটিতে ইডি।
হুগলি, ১৭ ডিসেম্বর:- বৈদ্যবাটিতে ইডি রেড। সাত সকালে বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারীক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারী দলটি। জানা গেছে শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক। কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এর আগেও […]
আবারও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হলো বাংলা।
কলকাতা, ২৬ আগস্ট:- আবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হল বাংলা। বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের স্থলবন্দরগুলি দিয়ে ট্রাকে পণ্য রফতানি সংক্রান্ত কাজে স্বাচ্ছন্দ্য আনতে দিন কয়েক আগে রাজ্যের পরিবহণ দফতর অনলাইন স্লট বুকিং সিস্টেম বা ‘সুবিধা ভেহিকেলস ফেসিলিয়েশন সিস্টেম’ চালু করেছে। এই প্রকল্পের জন্য এবার স্বর্ণপদক পেল রাজ্যের পরিবহন দফতর। ইন্দোরে আয়োজিত ২৬ তম জাতীয় […]
মানবিক পুলিশ।
হাওড়া,৩ মে:- ফের মানবিক মুখ পুলিশের। লকডাউনের সময় আবারও মানবিকতা দেখাল হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে গুরুতর অসুস্থ অশীতিপর এক বৃদ্ধকে পুলিশ পৌঁছে দিল হাসপাতালে। শুক্রবারও গভীররাতে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে পুলিশ পৌঁছে দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জগাছা থানা এলাকার জিআইপি কলোনির বাসিন্দা অশীতিপর বৃদ্ধ অসিত কুমার হাজরা গুরুতর অসুস্থ হয়ে […]










