চিরঞ্জিত ঘোষ , ৩০ জুন:- শ্রীরামপুর সাংগঠনিক কিষান মোর্চার পক্ষ থেকে প্রবীর ভাণ্ডারীর ও রামকৃষ্ণ পালের নেতৃত্বে জাঙ্গিপাড়া বি,ডি,ও কে ১৫ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেয়। এই এলাকার মানুষ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা ক্ষতিপূরণের দাবি করলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না । বাধ্য হয়েই মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যই তাদের ডেপুটেশন। দাবি পূরণ না হলে আগামীদিনে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা। পাশাপাশি আমফানের ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস ঘেরাও করল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত সব জায়গাতেই একই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আজ সেই অভিযোগ তুলেই পান্ডুয়া পঞ্চায়েত অফিস ঘেরাও করল বিজেপির কর্মী-সমর্থকেরা। আরও অভিযোগ ১০০ দিনের কাজে বাইরে থেকে লোক নিয়েছে কাজ করানো হচ্ছে। অভিযোগ আমফানে ক্ষতিগ্রস্তদের ফর্মে বিজেপির পঞ্চায়েত সদস্যদের সই করানো হয়নি। আজ তারই প্রতিবাদে সকাল থেকেই পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ।
Related Articles
করোনা মুক্ত হয়ে মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্পোর্টস ডেস্ক , ৩১ অক্টোবর:- করোনা আক্রান্ত হওয়ার পর থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বিস্তর নাটক হয়েছে। নিজেকে বারবার পুরোপুরি সুস্থ বলে দাবি করেছেন পর্তুগিজ সুপারস্টার। বারবার ফিরতে চেয়েছেন খেলার মাঠে। কিন্তু এর মধ্যে যতবারই তাঁর করোনা পরীক্ষা হয়েছে, ততবারই রিপোর্ট পজিটিভ এসেছে। অবশেষে শুক্রবার রাতে রোনাল্ডোর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত তাঁকে করোনামুক্ত বলেই দাবি […]
নন্দ উৎসবকে ঘিরে উৎসাহ আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ৩১ আগস্ট:- জন্মাষ্ঠমীর ঠিক পরের দিনই ভারতবাসী মেতে ওঠেন নন্দ উৎসবে। গোকুল রাজ নন্দ হলেন শ্রীকৃষ্ণের পালিত পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। ভারতবর্ষের এই প্রাচীন পরমপরা ও ঐতিহ্য মিশিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সাথে নন্দ উৎসব ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই দেখা যায়।তবে […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে সহবাস করে প্রেমিক , অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
বাঁকুড়া , ৩০ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সাথে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির থানা একচালা গ্রামের ঘটনা। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে । অভিযুক্ত প্রেমিকের নাম লক্ষণ বাউরি । ঐ নাবালিকা প্রেমিকার অভিযোগ গত এক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে […]






