জলপাইগুড়ি , ১০ জুলাই:- বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিংপঙের কাছে মংপং এলাকায় অভিযান চালায় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স। এরপর সেখানে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম শোভা তামাং (৬২) ও সোম শেরিং তামাং (৩৬)। ধৃত দুইজনের বাড়ি দার্জিলিংয়ে। এই বিষয়ে উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন বলেন যে গোপন সূত্রে খবর পেয়ে মংপং সেখান থেকে দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এবং ধৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে। এর পাশাপাশি একটি ছোট যাত্রীবাহী গাড়ি ও কিছু বিদেশি মুদ্রা সহ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং উদ্ধার হওয়া হাতির দাঁতটি দার্জিলিং থেকে আনা হয়েছিল। সেইটা নেপালে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীদের। ধৃতরা জেরায় স্বীকার করেছেন যে তারা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Related Articles
গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে বন্ধ।
আরামবাগ, ২০ আগস্ট:- কেন্দ্রীয় সরকার সোনার গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা সারা দেশ জুড়ে বন্ধ ডাকতে চলছে। আগামী ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা বনর্ধে সামিল হবেন বলে জানা গিয়েছে। আর এই বনর্ধে আরামবাগের স্বর্ন শিল্পী ও ব্যবসায়ীরাও বনর্ধে সামিল হচ্ছেন। এই জন্য মাইকিং প্রচার করে আরামবাগ […]
করোনার টিকাকরনের কাজকে সুষ্ঠভাবে করার লক্ষ্যে সব রাজ্যকে বিশেষ কমিটি গড়ার নির্দেশ কেন্দ্রের।
কলকাতা , ৩১ অক্টোবর:- করোনা রোধে প্রস্তাবিত টিকাকরণের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ সব রাজ্য কে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। টিকাকরণ বিষয়ে সুপারিশ এবং তদারকি করতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে তিনটি স্তরে কমিটি গড়তে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে জানিয়েছেন। মুখ্যসচিবের […]
স্ত্রীর পরকিয়ার জের, আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য চুঁচুড়ার রবীন্দ্রনগরে।
সুদীপ দাস, ২৩ ফেব্রুয়ারি:- স্ত্রীর পরকিয়ার জেরে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী। স্ত্রী সহ শ্বশুরবাড়ীর লোকেদের জনতার হাতে তুলে দেওয়ার দাবী। বাড়ির সামনে পাহারারত পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার রবীন্দ্রনগর পশ্চিমপাড়ায়। মৃত ব্যাক্তির নাম সুশান্ত মিস্ত্রী(৪০)। বছর কুড়ি আগে রবীন্দ্রনগরের বাসিন্দা সুশান্তের সাথে বিয়ে হয় পশ্চিমপাড়ার বাসিন্দা স্বাতীর। বিয়ের পর থেকেই সুশান্ত, স্বাতীর বাপের বাড়িতে […]







