পশ্চিম বর্ধমান , ২২ জুন:- শনিবার ভোররাত দুটো নাগাদ কয়েকশো মিটার জুড়ে ধস নামে জামবাদ কয়লা খনি সংলগ্ন বেনিয়াডিতে। ধসে ইসিএল–এর পাঁচটি বাড়ি, যেগুলিকে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল সেগুলি ভেঙে পড়ে। তলিয়ে যান ৩৬ বছরের এক যুবতী । তিনি ভেঙে পড়া একটি বাড়ির বাসিন্দা। তবে ওই বাড়িগুলির বাকি পরিবারগুলির সদস্যরা নিরাপদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ এবং দমকল। প্রায় আড়াই দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ওই মহিলাকে। যদিও উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতেই। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩–য় জামবাদ কয়লা খনি সম্প্রসারণের কাজ শুরু হয়। সে সময় খনি সংলগ্ন বেনিয়াডি অঞ্চলের ওই বাড়িগুলিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের অন্যত্র উঠে যেতে বলে ইসিএল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসিএল পুনর্বাসন না দেওয়ার কারণেই তাঁরা ওই পরিত্যক্ত বাড়ি গুলিতে থাকতেন।
Related Articles
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্যারাকপুর ,উদ্ধার আগ্নেয়াস্ত্র ,পুলিশের লাঠিচার্জ ।
ব্যারাকপুর, ৩১ মার্চ:- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর প্রশাসনিক ভবন সংলগ্ন এরিয়া। শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের সংঘর্ষে বেশ কয়েকজন জখমও হয়েছেন। এমনকি সংঘর্ষের সময় গুলি চলেছে বলেও অভিযোগ উঠেছে।এদিন প্রশাসনিক ভবনের বাইরে থাকা দুই দলে সমর্থকদের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা […]
হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে খুলল ব্যাঙ্ক। গ্রাহকদের লম্বা লাইন।
হাওড়া,৬ মে:- মানুষের অসুবিধার কথা মাথায় রেখে হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা ব্যাঙ্কগুলিকে আজ থেকে শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশ আসার পরই কন্টেনমেন্ট এলাকার বাইরে রয়েছে এমন ব্যাঙ্কগুলি আজ বুধবার থেকে খোলা হয়েছে। ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই এদিন বিভিন্ন ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ে। বিশেষ করে মাসের শুরুতে […]
মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা মালদা।
মালদা,২৬ নভেম্বর:- পাঞ্জাবে কিছু দিন আগেও মাদকের রমরা কারবার ছিল। উড়তা পাঞ্জাব নামে সিনেমাও তৈরী হয়ে ছিল সকলের মনে আছে নিশ্চয়। এখন আর আমাদের পাঞ্জাব যাওয়ার দরকার নেই। মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা এখন এই রাজ্যের মালদহ জেলা। কেজি কেজি আফিমের আঠা উদ্ধার করছে পুলিশ। যা দিয়ে কোকেন, ব্রাউন সুগার,হেরোইন,চরশ তৈরী হয়।আর এবারের ঘটনা প্রমান […]






