স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে উদযাপনে ভারতীয় ক্রিকেটাররা এদিন বাবার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন। শচীন থেকে হার্দিক, রোহিত থেকে শিখর ধাওয়ান এদিন বাবার সঙ্গে ছবি পোস্ট করেন। বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলিও। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন ‘ফাদার্স ডে’র এই বিশেষ দিনে ফ্যানেদের কাছে সবাইকে জীবনের পথে এগিয়ে যেতে বলব। প্রত্যেকের জীবনে বাবারা তাঁদের প্রথম হিরো। তারা তোমার সঙ্গে থাকুক বা না থাকুক, সবসময় বাবারা তাঁদের সন্তানকে লক্ষ্য করে চলেছেন। তাই বাবাকে ভালোবাসলে জীবনে পথে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। হ্যাপি ফাদার্স ডে।’ উল্লেখ্য ২০০৬ সালে বিরাট তাঁর বাবাকে হারান। বছর আঠারোর বিরাট দিল্লির হয়ে রঞ্জিতে কর্ণাটকের বিরুদ্ধে খেলছিলেন। বাবাকে হারিয়েও পরদিন ক্রিকেট মাঠে নেমে দলের জন্য ব্যাটিং করেছিলেন কোহলি। ২০০৬ সালে ৯ ডিসেম্বর বিরাটের বাবা প্রেম কোহলি ভোর রাতে প্রয়াত হন। শুধুমাত্র বিরাট নয়। বাবাকে স্মরণ করে পোস্ট করেছেন শচীনও। বাবা রমেশ তেন্ডুলকরকে হারিয়েছেন ক্রিকেট ঈশ্বর। তবুও পিতৃ দিবসে বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেছেন শচীন।
Related Articles
কোনা মোড়ে ভয়াবহ আগুন। ভস্মীভূত সাতটি দোকান ও দুটি বাস। হতাহতের খবর নেই।
হাওড়া, ৮ এপ্রিল:- হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় ৭ টি দোকান, ২ টি পাবলিক বাস ও একটি চার চাকার গাড়ি। দমকলের তিনটি ইঞ্জিন ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সর্কিট থেকেই আগুন লেগেছে। রাস্তার বৈদ্যুতিক তার থেকেও আগুন ঝলসে পড়তে […]
পুরসভার গেটে ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ উত্তরপাড়ায়
হুগলি, ১৬ মে:- মজুরি বৃদ্ধি সহ ইএসআই পিএফ এর দাবীতে উত্তরপাড়া পুরসভার ঠিকা সাফাই কর্মিদের বিক্ষোভ।কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে সামিল হন পুরসভার সাফাই কর্মি ও গাড়ি চালকরা।পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ভাগার মোড়ে রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় ঠিকা কর্মিরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করতে হচ্ছে।তাদের […]
কৃতঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর এমনই প্রতিক্রিয়া আহত ছাত্রের পরিবারের।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন যেভাবে গ্রিন করিডর করে দুর্ঘটনার কবলে পড়া ছাত্রদের কলকাতায় নিয়ে গিয়েছে তার জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন রাজ্য প্রশাসন কে। শনিবার বৈদ্যবাটির বাড়িতে বসে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আহত ছাত্র দিব্যাংশু ভগতের ঠাকুমা প্রতিমা ভগত। তিনি বলেন, আমরা কৃতঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। মুখ্যমন্ত্রী যে ভাবে […]







