হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর । তাঁর বয়স হয়েছিল ৫১। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ভাই ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । পরিবার সুত্রে খবর প্রদ্যুৎ বাবুর ভাই ও হাসপাতালে মারা যান । প্রদ্যুৎ বাবু মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গ্যাছেন। জানা গেছে দুর্ঘটনায় আহত আরো দুই । আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল প্রদ্যুৎ বাবুদের গাড়িটি। তৃণমূলের জনপ্রিয় নেতার মৃত্যুতে দলমত নির্বিশেষে বারাসত শহর শোকস্তব্ধ।
Related Articles
পাড়ার ক্লাবে নয়, গত সাত বছর ধরে বাড়িতেই থিমের মন্ডপ বানিয়ে পুজো করে আসছেন সালকিয়ার দাস পরিবার।
হাওড়া,২৮ জানুয়ারি:- আমরা মূলত পাড়ার ক্লাবে বা বারোয়ারিতে থিম পুজো দেখে অভ্যস্ত। কিন্তু, বসত বাড়িতেই যদি মস্ত থিমের মন্ডপ বানিয়ে পুজো হয় তা একটু অন্য স্বাদের বইকি। হ্যাঁ, হাওড়ার সালকিয়ার দাস পরিবার গত সাত বছর ধরে বাগদেবীর পুজোয় বাড়ির মধ্যেই থিমের মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। বাড়ির পুজোয় যেখানে সাবেকিয়ানা দেখে আমরা […]
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে কলকাতার ভোট।
কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় কলকাতা দক্ষিণের চারটি আসন, রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুর ও কলকাতা বন্দরের বারোশো চুয়ান্নটি বুথে সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলেছে। করোনা অতিমারীর লাগামহীন সংক্রমণের প্রেক্ষিতে মাস্ক ব্যবহার, হাত স্যানিটাইজ করা এবং থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি নিরাপদ দূরত্ব বিধি বজায় রাখতে ভোটারদের সাদা গোল দাগের মধ্যে দাঁড় […]
লকডাউনের জেরে দু’মুঠো অন্ন জোগানোর চিন্তায় ঘুম কেড়েছে অলংকার শিল্পীদের।
,নদিয়া,৭ মে:- চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা। নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা তাদের , সংসারের সবাই মিলে খেটেখুটে উনুনে হাড়ি চড়াতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপরে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা দিন কে দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে । মারনব্যাধিকে প্রতিহত করতে বেধে দেওয়া হল দেশজুড়ে লকডাউন। আর […]






