স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া রুখতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ফিক্সিংকে এবার ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে, এমনই অনুমোদন দিতে চলেছে পাক সরকার। ম্যাচ ফিক্সিং আর পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের সঙ্গে অজান্তেই জড়়িয়ে পড়ে। গড়াপেটার দায়ে যে সব পাক ক্রিকেটার এখন পর্যন্ত অভিযুক্ত হয়েছেন তাঁরা ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত হয়েছেন। কিন্তু এবার অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে শুধু নির্বাসন নয় তাঁদের জেলে পাঠানো হবে! ফিক্সিং বন্ধ করতে এবার নতুন আইন প্রণয়নের জন্য সে দেশের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সূত্রে খবর, নতুন আইনের খসড়া সমর্থন করেছেন ইমরান খানও। এবার সে দেশে সংসদে পাশ করলেই নতুন আইন চালু হবে। গড়াপেটা এবার থেকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ফলে এবার থেকে গড়াপেটায় অভিযুক্ত হলে শুধু নির্বাসন নয় জেলে পাঠাতে পারবে পিসিবি।
Related Articles
একই ছাতার তলায় নাগরিক পরিষেবার যাবতীয় সুযোগ আনতে অভিন্ন পোর্টাল চালু করার উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ২৫ জুন:- রাজ্য সরকারের যাবতীয় নাগরিক পরিষেবার সুযোগ এক ছাতার তলায় নিয়ে আসতে একটি অভিন্ন পোর্টাল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।ওই পোর্টালের মাধ্যমে ২০টি নাগরিক পরিষেবার জন্য আবেদন করা যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মূলত, যেসব পরিষেবা কমবেশি প্রত্যেক রাজ্যবাসীর প্রয়োজন হয়, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে এই পোর্টালের আওতায় আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]
টিবি রোগিদের দত্তক নেওয়ার আহ্বান স্বাস্থ্য দপ্তরের!
হুগলি, ২৫ মার্চ:- ২০২৫ সালের মধ্যে যক্ষা নির্মূল করতে ঝাঁপিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষে সচেতনা প্রচারের পাশাপাশি একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। হুগলি জেলাতেও চলছে সেই কর্মসূচী। এদিন হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নির্মূল প্রোগ্রামের অন্তর্গত এই কর্মসূচীতে হুগলিতে টানা একশ দিন বিশেষ কর্মসূচী নেওয়া হয়। যক্ষা উপসর্গ আছে এমন […]
জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। প্রচারে বেরিয়ে বললেন রাজীব।
হাওড়া , ২০ মার্চ:- “জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। প্রচারে জনসংযোগে গুরুত্ব দিচ্ছি। ভোটে জিতে এসে বিধায়ক হিসাবে আগামী দিনে ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় প্রতিটি বাড়িতে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে চাই। রাস্তা, আলো, হাসপাতাল, কলেজ তৈরি করতে চাই। শিল্পতালুক হিসাবে এই অঞ্চলকে গড়ে তুলতে চাই।” শনিবার সকালে ডোমজুড়ে নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে এসে একথা […]








