স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত অ্যাথলিট হিমা দাসের নাম। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তালিকায় হিমার নাম অন্তর্ভূক্ত করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করে অসম সরকার। কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে চলতি বছরের খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত প্রতিদ্বন্দ্বীদের তালিকায় জায়গা পেয়েছেন ২০ বছরের অ্যাথলিট। সূত্রের খবর, গত ৫ জুন তরুণ অ্যাথলিটের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। টোকিও অলিম্পিকেও হিমা দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশা ক্রীড়া মহলের। ২০১৮ সালে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার সোলো ইভেন্টে সোনা জিতেছিলেন হিমা দাস। একই বছর জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে এবং ৪X৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন অসমের অ্যাথলিট। দেশের হাতে একই সঙ্গে এতগুলি পদক তুলে দেওয়ার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালেই হিমাকে অর্জুন পুরস্কারের ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার।
Related Articles
হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত।
হাওড়া, ১৩ জুলাই:- হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত। অভিজাত ওই শপিং মলে চলমান সিঁড়িতে পড়ে গিয়ে আটকে যায় শিশুটির হাত। দীর্ঘক্ষণ ওইভাবেই আটকে থাকার পর চলমান সিঁড়ি খুলে ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বিশাল […]
হুগলিতে বিজেপির জেলা শাসকের দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র।
হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলিতে বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি ঘিরে ধুন্দুমার। কর্মসূচিকে সামনে রেখে আজ হুগলির তিন নম্বর গেট এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে আসেন। চুঁচুড়ায় ডিএম অফিসের কয়েকশো মিটার আগে ঘড়ির মোর এলাকায় পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেট করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা ঘড়ির মোড়ে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকায়। এরপরেই পুলিশের […]
পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে নয়া মোর! গ্রেফতার এক মহিলা।
হুগলি, ৬ মে:- পান্ডুয়া বোমা বিস্ফোরনে নয়া মোর! এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানিয়েছেন, আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলা অভিযোগকারী প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত শ্ত্রু তার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। সেই বোমাকে বল ভেবে খেলতে যায় তিন […]









