স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা অবাস্তব জানিয়েছে অস্ট্রেলিয়া। করোনার কারণে এখন বিশ্বজুড়ে সংকটজনক পরিস্থিতি। সেক্ষেত্রে অক্টোবরে ১৬টি দেশ থেকে ক্রিকেটারদের আগমন একেবারেই ঝুঁকি পূর্ণ মনে করছে অস্ট্রেলিয়া। বিশ্বে এখনও অনেক দেশেই করোনা ভয়াবহ রূপে মারণ খেলা চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপ নিয়ে তাই কোনওরকম ঝুঁকি নেওয়ার পক্ষে নয় অস্ট্রেলিয়া। সেই কারণে টুর্নামেন্ট আয়োজন কঠিন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কম বলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য ১৮ অক্টোবর থেকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ঢাকে কাঠি পড়ার কথা। ১৫ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল রয়েছে। কিন্তু বর্তমান কোভিড-১৯ সংকটে ক্রিকেটের হাইভোল্টেজ এই টুর্নামেন্ট হওয়া নিয়ে এখন সংশয়। ইতিমধ্যে করোনা বিপর্যয়ের জন্য অলিম্পিক, কোপা ও ইউরো কাপের আসর পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Related Articles
পেট্রাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা l
উঃ২৪পরগনা,২৬ ফেব্রুয়ারি:- উত্তর ২৪ পরগনা ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দরে কার পাস আদান প্রদানের জন্য এতদিন পর্যন্ত ক্লিয়ারিং এজেন্টরা বাংলাদেশে যেতে বা আসতে পারত বৈধ কাগজ-পত্র ছাড়াই l কিন্তু বিএসএফের পক্ষ থেকে ২৪ শে ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া ক্লিয়ারিং এজেন্টদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করে l ফলে কার পাস আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় […]
জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভা ডেপুটেশন।
হুগলি,৯ ডিসেম্বর:- জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভা ডেপুটেশন। ভদ্রেশ্বর পৌরসভা পৌর প্রধানের হাতে 14 দফা দাবি নিয়ে বিজেপির প্রতিনিধি দল ডেপুটেশন তুলে দিলেন । ডেপুটেশন এর আগে ভদ্রেশ্বর পৌরসভা সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক রা। ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সুবীর নাগ জানান পৌর […]
কোভিড যোদ্ধাদের বিমার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলো রাজ্য সরকার।
কলকাতা, ১৯ জুলাই:- কোভিড যোদ্ধাদের জন্য বীমার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিল রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড অতিমারীর পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত বীমার মেয়াদ বাড়ানো হলো। এই সংক্রান্ত পরবর্তী আদেশনামা প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। ২০২০–র মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার […]








