সুদীপ দাস , ১২ জুন:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষনা মত আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে সাংবাদিক বৈঠক করতে এসে সাংবাদিকদের প্রশ্নকেই প্রাধান্য দিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। আজ চুঁচুড়ার তিন নম্বর গেটে বিজেপির দলীয় কার্যালয়ে আসেন সংসদ লকেট চ্যাটার্জি সংসদ লকেট চ্যাটার্জি । উদ্দেশ্য ছিলো মোদিজির আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে এদিন সাংবাদিকদের বিস্তারিত জানানো। সেখানেই হুগলি-চুঁচুড়া পুরসভার চাকরী দুর্নিতী নিয়ে করা প্রশ্নের প্রাধান্য দেন লকেট চ্যাটার্জী। প্রসঙ্গত সম্প্রতি এই পুরসভায় সাফাই ও পিওন পোষ্টের জন্য পরীক্ষা নেওয়া হয়। সেখানে পুরসভার এক কাউন্সিলর সহ কাইন্সিলর ঘনিষ্টরা চাকরি পায় বলে অভিযোগ। এবিষয়ে আগামি দিনে আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন লকেট। পাশাপাশি হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রশাসক কমিটির সদস্য অমিত রায় বলেন বিরোধীরা আন্দোলন করতেই পারে , তিনি এই চাকরির কমিটি তে ছিলেন না। তবে আজ পৌরসভার অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ করেছেন বলে জানান অমিতবাবু , কারণ অস্থায়ী কর্মচারীরা আজ অফিসে এসে দেখেন নতুন লোকেরা তাদের চিয়ারে বসে আছেন। অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের বদলি না করে কীভাবে নতুন লোকেদের নিয়োগ করা হলো।
Related Articles
অগ্নিপথ করে সারা দেশে আগুন লাগাচ্ছে, এটা বিজেপির ক্যাডার তৈরীর চেষ্টা – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীতে নিয়োগের প্রকল্প অগ্নিপথের তীব্র বিরোধিতা করেছেন। বিধানসভার ভাষণে তিনি বলেন, অগ্নিপথ করে বিজেপির ক্যাডার তৈরির চেষ্টা হচ্ছে। এটা করে বিজেপি গুন্ডা তৈরি করতে চাইছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।মমতা বলেন, অগ্নিপথ করে সারা দেশে আগুন লাগাচ্ছে। এটা বিজেপির ক্যাডার তৈরি চেষ্টা। সেনা প্রশিক্ষণ নয়, অস্ত্র প্রশিক্ষণ। দেশকে রক্ষা করার […]
করোনা আক্রান্তদের মৃতদেহ এবার নিজের এলাকায় সৎকার করা যাবে।
কলকাতা , ৮ মে:- করোনায় আক্রান্তদের মৃতদেহ এবার থেকে তাদের নিজেদের এলাকাতেই সৎকার করা যাবে। করোনায় আক্রান্তদের মৃতদেহ অন্ত্যেষ্টি নিয়ে জটিলতা কাটাতে এই সিদ্ধান্ত। স্বাস্থ্য দপ্তরের আজকের জারি করা নির্দেশিকা নির্দেশিকা অনুযায়ী, করোনা আক্রান্তের হাসপাতালে মৃত্যু হলে মৃতের দেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু ওই মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়া যাবে না। বরং সরাসরি […]
রামনবমীর শোভাযাত্রায় সম্প্রীতির ছবি হাওড়ার পিলখানায়।
হাওড়া, ১০ এপ্রিল:- এ এক অন্য ছবি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের ছবি। প্রতি বছরের ন্যায় রামনবমী উপলক্ষে রবিবার সকাল থেকে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে হাওড়া সদর অঞ্চলে প্রচুর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেরকমই এক সুসজ্জিত শোভাযাত্রা উত্তর হাওড়ার পিলখানা অঞ্চলে আসতেই এক ভিন্ন চিত্র এদিন ধরা পড়ল। যেখানে মুসলিম ভাইয়েরা হিন্দু ভাইদের জন্য জলওছত্রের […]








