স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। বাইশ গজ থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #MissYouYuvaraj ট্রেন্ডে ভরে গিয়েছে। যুবির অবসরের বর্ষপূর্তিতে স্মৃতির পথ ধরে হাঁটলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর আবেগঘন এক পোস্টে শচীন যুবিকে নিয়ে লিখলেন, ” একবছর হয়ে গেল তুমি অবসর নিয়েছো যুবি, তোমাকে আমি প্রথম দেখি চেন্নাইয়ের ক্যাম্পে আমার যতদূর মনে পড়ে। আমার তোমাকে দেখেই মনে হয়েছিল যে তুমি বেশ অ্যাথলেটিক। পয়েন্টে দুর্দান্ত। তোমার ছক্কা মারার দক্ষতা বা ক্ষমতা কোনও কিছু নিয়েই আমি কিছু বলব না। এটা তো প্রমানিত যে বিশ্বের যে কোনও গ্রাউন্ড তুমি অনায়াসে ছয় মেরে পার করতে পারো।”
Related Articles
শিলিগুড়িতে ক্রেতা সেজে সোনার আংটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুজন।
শিলিগুড়ি , ১৩ মার্চ:- ক্রেতা সেজে সোনার আংটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল যুবক ও যুবতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে একটি সোনার দোকানে অলংকার দেখতে থাকে ওই দুজন। এরপর দোকানের মালিক তাদের বেশ কয়েকটি আংটি দেখায়। এবং অন্য অলঙ্কার দেখাতে বলে দোকানের মালিকের […]
খানাকুলে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
আরামবাগ , ৫ জুন:- আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের রায় বার এলাকায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ৫ ই জুন পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন রায় বার স্কুল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক,স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। […]
চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এবার হুগলিতে পথে নামলেন আইনজীবীরাও।
হুগলি, ১৬ আগস্ট:- হুগলি জেলা আদালতের আইনজীবীরা, আদালত কর্মচারীরা চুঁচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন।ঘড়ির মোরে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন। নারকিয় এই ঘটনার দ্রুত বিচার দাবী করেন। মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল, নূতন রায়রা বলেন, হুগলি জেলা জজ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নিই আর জি কর ঘটনার বিচার পর্ব যা […]







