স্পোর্টস ডেস্কহুগলি , ৯ জুন:- মধ্যরাতে চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘোরার পর অবশেষে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে পারলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা। জানা গিয়েছে, ক্রোমার চারদিনের সদ্যজাত সন্তানের রবিবার জন্ডিস ধরা পড়ে। এরপরে তাকে শহরের একাধিক হাসপাতলে নিয়ে গেলেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিক্ষেত্রেই করোনার দোহাই দেওয়া হয়। ক্রোমার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে চার দিনের সন্তানকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। এরপরে ঢাকুরিয়া আমরিতেও একই ঘটনা ঘটে। শ্যামবাজারের স্টারলিংয়েও করোনার দোহাই দিয়ে সদ্যোজাতকে ভর্তি নেয়নি। অবশেষে পার্কস্ট্রিটের নেওটিয়া হাসপাতলে জন্ডিসে আক্রান্ত চারদিনের সদ্যোজাত সন্তানকে ভর্তি নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের সন্তানকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। যদিও এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল শহরের বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা।
Related Articles
সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ অভিষেকের।
কলকাতা, ৪ মে:- সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, ‘বাংলায় রাজনীতি এত নিকৃষ্ট মানের হতে পারে সেটা ভাবতে পারিনি। সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির বানান।’বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘বাংলাকে ছোট করার চেষ্টা […]
রামগোপাল বর্মার ‘করোনা ভাইরাস’, তবে ট্রেলারে !
এন্টারটেনমেন্ট ডেস্ক , ২৮ মে:- একদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ, ঠিক তখনই আবার সামনে এল করোনা ভাইরাস! কী শুনে ভয় পেয়ে গেলেন? আসলে লকডাউনের মধ্যেই ‘করোনা ভাইরাস’ নামে একটি সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক। খোদ রামগোপাল বর্মা। যদিও সিনেমাটি তৈরি হয়েছে তেলেগুতে। পুরো শুটিং হয়েছে এই লকডাউনের মধ্যেই এবং সরকারের সব নিয়ম মেনে। […]
তাল তাল সোনা গায়ে নিয়ে রচনার প্রচারে নজর টানছেন লঙ্কা রাজা !
হুগলি, ২৯ মার্চ:- কথায় বলে সোনে কি লঙ্কা।আর এনার নাম লঙ্কা রাজা।সোনার লঙ্কার রাজা রাবণ নয় সুনীল দাসের ডাকনাম লঙ্কা রাজা। যেই রাখুক সার্থক নাম। তাল তাল সোনা পরে ঘোরেন। দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য। সেই লঙ্কা রাজা নজর কাড়লেন রচনার প্রচারে। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। […]





