পূর্ব বর্ধমান, ৭ জুন:- মাত্র চার মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের ফলস সিলিঙ্গ এর একাংশ। এই ঘটনায় একজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এদিকে রবিবার সকালে যখন পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে নিজের নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরতে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় হঠাৎই স্টেশনের নবনির্মিত ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে। আর এরপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। তড়িঘড়ি ভেঙে পড়া অংশের জায়গা টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় সকলকে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ভাঙা অংশের মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। যদিও মাত্র চার মাসের মধ্যে পুনর্নির্মিত এই অংশ ভেঙে পড়ায় রেলের গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
Related Articles
দেনার টাকা শোধ করতে না পেরে হতাশায় হাতের শিরা কেটে ছেলে ও মা আত্মঘাতী হাওড়ায়।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- বাজারে অনেক ধারদেনা হয়ে গিয়েছিল। সেই কারণে মাঝেমধ্যে পারিবারিক অশান্তি হতো টাকাপয়সা নিয়ে। তার জেরেই দেনার টাকা শোধ করতে না পেরে ছেলে ও মা আত্মঘাতী হলেন হাওড়ায়। পুলিশের অনুমান, চরম হতাশা থেকেই মধ্য হাওড়ার ভৈরব বার লেনে ছেলে ও মা আত্মহননের পথ বেছে নেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বন্ধ ঘর থেকে […]
চুঁচুড়ায় যুবক খুনে চাঞ্চল্য এলাকায়।
হুগলি,৬ মার্চ:- চুঁচুড়া তিন নম্বর গেটে খুন বছর চব্বিশের এক তরুন। মৃত ওই তরুণের নাম সুমিত সরকার। বাড়ি চুঁচুড়ার নম্বর গেট সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ তিন নম্বর গেটের সমবায় নগরের কাছে একটি পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়। পুকুরপাড় সংলগ্ন ঢালাই রাস্তায় চাপচাপ রক্তের দাগ দেখতে পায় পুলিশ। সুমিত রংয়ের কাজ করছে বলে […]
বেড়েছে মাটির প্রদীপের চাহিদা, খুশি কুমোরপাড়া!
সুদীপ দাস, ২ নভেম্বর:- বিগত কয়েকবছরে এলইডি ও মোমবাতির দাপটে তলানিতে ঠেকেছিলো মাটির প্রদীপের চাহিদা। কিন্তু একটা সময় কালী পুজোর বাজারে মাটির প্রদীপের ব্যাপক চাহিদা ছিলো। দীপাবলিতে যে প্রদীপ প্রত্যেলটি বাড়িতে জ্জ্বলতো। যা ভারতীয়দের কাছে একটা ঐতিহ্যে পরিনত হয়েছিলো। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে প্রথমে মোমবাতি ও বর্তমান সস্তার এলইডির বাজারে মাটির প্রদীপের সেই ঐতিহ্যকেই […]





