হুগলি,৬ মার্চ:- চুঁচুড়া তিন নম্বর গেটে খুন বছর চব্বিশের এক তরুন। মৃত ওই তরুণের নাম সুমিত সরকার। বাড়ি চুঁচুড়ার নম্বর গেট সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ তিন নম্বর গেটের সমবায় নগরের কাছে একটি পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়। পুকুরপাড় সংলগ্ন ঢালাই রাস্তায় চাপচাপ রক্তের দাগ দেখতে পায় পুলিশ। সুমিত রংয়ের কাজ করছে বলে জানা গেছে। দিন কয়েক আগে সে বাড়ি থেকে অন্যত্র কাজে গিয়েছিল। আজ সে বাড়িতে ফেরে। সন্ধ্যার থেকে সে বাড়ি থেকে বের হয়েছিল। রাতে বাড়ির লোক খবর পায় পাশেই সমবায় নগর এলাকায় একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় পুলিশ স্থানীয় এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে খবর রাখা থেকে স্থানীয় এক যুবকের চটি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ উদ্ধার হওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যদিও স্থানীয়দের বক্তব্য চন্দন নগর কমিশনারেট হওয়ার পরে এলাকায় দুষ্কৃতী তাণ্ডব যেকোনো অংশেই কমেনি তার প্রমান এ ধরনের খুনের ঘটনা। পৌর ভোটের মুখে এটি কোন রাজনৈতিক হিংসা নাকি বন্ধু-বান্ধবের সাথে কোনভাবে মারামারির জেরেই এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।
Related Articles
উদ্বোধন হয়ে গেলো চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর।
হুগলি, ২৮ অক্টোবর:- চন্দননগরের পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর। চন্দননগর স্ট্যন্ড রোডে শুক্রবার বিকেলে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। আবাসন ও বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস চন্দননগর কমিশনারের প্রধান অমিত পন্ডিত জাগলভি ও একাধিক পুলিশ কর্তারা। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো। মানকুন্ডু ও চন্দননগর মিলিয়ে […]
সাত সকালে ভাটপাড়ায় দলীয় প্রচারে পবন কুমার সিং
ব্যারাকপুর, ১৬ মার্চ:- ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখনও বিজেপির পার্থী তালিকা ঘোষণা হয়নি। তা সত্ত্বেও আর দেরি না করে মঙ্গলবার সাত সকালে ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন এলাকার প্রাক্তন বিধায়ক পবন কুমার সিং। ঢাক-ঢোল বাজিয়ে দলীয় কর্মী-সমর্থকরা পবনের সঙ্গে প্রচারে বেরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা পরিক্রমা […]
বঙ্গভঙ্গ রুখতে বাইক মিছিল বাংলা পক্ষের।
সুদীপ দাস, ২৯ আগস্ট:- বাংলা ভাগ নিয়ে মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি করেছেন দুই বিজেপি সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁ। বিজেপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কয়েকমাস আগে করা দুই সাংসদের মন্তব্য তৈরী হওয়া দলের অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু সম্প্রতি জন বার্লার মন্তব্যে সায় দিয়ে আবারও থিতিয়ে পরা সেই বিতর্ককে আবারও উজ্জীবিত করেছেন […]







