স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীলঙ্কার অন্তত তিন জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনার কথা স্বীকার করে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেছেন, “ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ও চারিত্রিক সততা কমে যাওয়ায় আমরা দুঃখিত।” কিন্তু এই তিন ক্রিকেটার প্রাক্তন নাকি বর্তমান, সেই বিষয়ে চুপ থেকেছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য জানানো হয়েছে যে বর্তমান দলের কোনও ক্রিকেটার জড়িত নয় ম্যাচ-গড়াপেটার সঙ্গে। এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, “আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি আইসিসি-র দুর্নীতি দমন শাখার যে তদন্তের কথা ক্রীড়ামন্ত্রী বলেছেন, তা শ্রীলঙ্কার তিন জন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে হচ্ছে। বর্তমান জাতীয় দলের কোনও ক্রিকেটারের বিরুদ্ধে তা হচ্ছে না।”দেশের তিন ক্রিকেটারের বিরুদ্ধে যখন চলছে ম্যাচ গড়াপেটার তদন্ত, তখন শ্রীলঙ্কার পেসার শেহান মাদুশঙ্কার বিরুদ্ধে উঠেছে ড্রাগ নেওয়ার অভিযোগ। গত সপ্তাহে শ্রীলঙ্কার পুলিশ হেরোইন পাচারের জন্য আটক করেছিল এই পেসারকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। সেই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী বলেছেন, “ওর প্রতি দেশের অনেক প্রত্যাশা রয়েছে। তাই এই ঘটনা খুব দুঃখের।”
Related Articles
ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়।
হাওড়া , ৩০ এপ্রিল:- ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়। মানা হলো না সামাজিক দূরত্ব বিধি। হাতাহাতি, এমনকি ভাঙচুরের অভিযোগ উঠল। করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া এবার ঢোকা যাবে না ভোটগণনা কেন্দ্রে। অথবা থাকতে হবে কোভিড ভ্যাকসিন নেওয়া ২টি ডোজের শংসাপত্র। এই মর্মে হাওড়াতেও নির্দেশ জারি হওয়ার পর শুক্রবার […]
অমিত শাহের মাল্যদান করা মূর্তিকে তৃণমূল শুদ্ধ করলো গঙ্গাজল দিয়ে।
বাঁকুড়া , ৬ নভেম্বর:- ভারতের রাজনীতিতে মূর্তি নিয়ে বহু রাজনৈতিক তরজা হয়েছে। বাঁকুড়ার পোযাবাগান অঞ্চল শুক্রবার এমনিই আরও এক তরজার সাক্ষী রইল। বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ত্তৃক মাল্যদান করা মূর্তিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয়। রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মূ, জেলা পরিষদের মেন্টার অরূপ চক্রবর্তী, বিধায়ক […]
কলকাতার নবনীড় বৃদ্ধাশ্রমে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৯ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নবনীড় বৃদ্ধাশ্রম এ গিয়ে সেখানকার আবাসিকদের শারদীয়া শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন। সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে সেখানকার আবাসিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর অনুরোধে ইন্দ্রনীল সেন সেখানে সঙ্গীত পরিবেশন করেন। Post Views: 796








