স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- কেরলের মলাপ্পুরামের হাতিটিকে যে বা যারা মারল তারা কি আদৌ মানুষ? এমন নৃশংস কাণ্ড ঘটানো মান ও হুঁশ থাকা কারও পক্ষে কি সম্ভব? মানুষের নারকীয় ঘটনা আজ প্রকাশ্যে। চোরাশিকারীদের হাতে হাতির মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু এভাবে একটি গর্ভবতী হাতিকে বিস্ফোরক ভরা ফল খাইয়ে মারার ঘটনা হয়তো এর আগে ঘটেনি। হতভাগ্য সেই হাতির করুণ পরিণতিতে গোটা দেশের মানুষের চোখে জল। দোষীদের শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে। দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এমন নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে তিনি লিখেছেন, “কেরলের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বন্যপ্রাণীদের প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হতে হবে। এইভাবে বন্যপ্রাণীদের যারা হত্যা করে তারা কাপুরুষ।”অন্যদিকে বন্যপ্রাণীদের প্রতি বরাবরই সহানুভূতিশীল টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। এই ঘটনায় তিনিও স্তম্ভিত হয়ে গিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা বর্বর, আমরা কি কিছুই শিখিনি?কেরলে হাতির ঘটনা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। কোনও প্রাণীকেই এইরকম নির্মমভাবে হত্যা করা যায় না।
Related Articles
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল আটকালো পুলিশ।
সুদীপ দাস , ১৭ অক্টোবর:- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল আটকালো পুলিশ। রবিবার চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ভারতমাতা সেবা সমিতি। মূল উদ্যোক্তা বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। এদিন এই মিছিল শুরু হওয়ার আগেই আটকে দেয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর কোভিড […]
রেলের অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান, মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ায় রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রবেশ করতেই হায় হায়, জয় শ্রীরাম স্লোগান। রেল মন্ত্রী সহ বিজেপি নেতাদের বারবার অনুরোধ স্বত্বেও বিজেপি বিধায়কদের বসার জায়গা থেকে স্লোগান চলতে থাকে। প্রতিবাদে মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশেই আলাদা চেয়ারে বসলেন। রেলমন্ত্রী ও রাজ্যপালের অনুরোধ স্বত্বেও অনড় মুখ্যমন্ত্রী। Post Views: 372
ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় মানুষের বিক্ষোভ গোঘাটে।
আরামবাগ, ২৬ আগস্ট:- ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এলাকার মানুষের। স্থানীয় মানুষের দাবী নিরীহ মানুষকে গ্রেফতার করে ডাকাতি ও অস্ত্র থাকার অভিযোগ এনে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে।অথচ যাদের গ্রেফতার করা হয়েছে তারা আদেও ডাকাত নয় বলে দাবী এলাকার মানুষের। এদিন ক্ষিপ্ত জনতা এদিন গোঘাটের কামারপুকুর থেকে বদনগঞ্জ রাস্তা অবোরধ […]








