হাওড়া, ৪ জুন:- রাস্তায় বাস চললেও সংখ্যায় কম। এতে যাত্রীদের বিরুদ্ধেই উঠছে দূরত্ব-বিধি না মানার বিস্তর অভিযোগ। হাওড়া স্টেশন থেকে চলাচল শুরু করেছে বাস। বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। ইতিমধ্যেই কিছু অফিস খুলে গিয়েছে। কিন্তু বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের ছুটে দৌড়ে বাস ধরতে হচ্ছে। যে কারণে সামাজিক দূরত্ব-বিধি মানা হচ্ছে না অনেক সময়েই। এদিকে বাস কম থাকার কারণে অনেকেই সাইকেলের উপরেই ভরসা রাখছেন। বৃহস্পতিবার সকালেও দেখা যায় অফিস টাইমে অনেকেই সাইকেলে অফিসের পথে রওনা দেন। এদিন কোনা ট্রাফিক গার্ডের তরফে পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়। বাসের মধ্যে থাকা মাস্কহীন যাত্রীদেরকে মাস্ক দেওয়া হয় বলে জানান ট্রাফিকের আইসি প্রবীর মোহান্তি।
Related Articles
উদ্বোধন হওয়ার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডের নির্মীয়মাণ সেতুর বেহাল অবস্থা
মালদা,২৭ নভেম্বর:- উদ্বোধনই হলো না, অথচ তার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডের নির্মীয়মাণ সেতুর চাঙর খসে পড়তে শুরু করলো। এমনকি নতুন ওই সেতুর তলের একাংশ জায়গাতে লোহার রড বেরিয়ে এসেছে। যা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ তৈরি হয়েছে মালদার মানুষের। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে ওই সেতুর নিচ দিয়ে চলাচল করতে হচ্ছে […]
দিনে দুফুরে গঙ্গা পাড়ে বৃক্ষনিধন, ভাঙ্গনের আশঙ্কায় চুঁচুড়াবাসী।
হুগলি, ২৪ জানুয়ারি:- মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া জোড়াঘাটের কাছে একটি পার্কের ভিতরে থাকা কয়েকটি গাছের ডাল-পালা ছাঁটার কাজ চলছিল। অভিযোগ সুযোগ বুঝে কাঠুরিয়ারা গঙ্গাপাড়ে থাকা বেশ পুরনো কয়েকটি গাছ গোড়া থেকে কেটে ফেলে। গাছের সেই অংশগুলিই নিয়ে যাওয়ার সময় বাধা দেয় স্থানীয়রা। শুরু হয় বাগবিতন্ডা। ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বাসিন্দা সুব্রত ঘোষ। তিনি বলেন, আমি […]
মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষীরতন শুক্ল।
কলকাতা , ৫ জানুয়ারি:- এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষী রতন শুক্ল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী। পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। এমনটাই খবর তার ঘনিষ্ট সূত্রে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক মন্ত্রী বিধায়ক বেরিয়ে যাওয়ার […]









