সুদীপ দাস , ২৮ মে:- রাত থেকেই ছেলে বৌমার মন খারাপের কথা বুঝতে পেরেছিলো শাশুড়ি। তাই সকাল হতেই তোরজোর শুরু করে দেন শাশুড়ি মা। নিজেই সিদ্ধান্ত নেন এবার বৌমা ষষ্ঠীর। তাই সকাল থেকেই বাজার হাট শুরু করে দেন চুঁচুড়ার বালি মোড় কালিতলার বাসিন্দা রিঙ্কু হালদার। লকডাউনের জেরে ছেলেদের নিয়ে বৌমারা বাপের বাড়িতে যেতে পারেনি। তাই এবারের ষষ্ঠীতে তিন বৌমাকে নিয়ে বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন রিঙ্কু হালদার। তিন বৌমা রূপা, টুটু, ইন্দ্রানীর জন্য হরেক পদের আয়োজন করলেন রিঙ্কু দেবী। তিন বৌমাকেই দুপুরে মেঝেতে বসিয়ে রিতিমত জামাই আদর করলেন রিঙ্কু দেবী। শাশুড়ির আদর পেয়ে বেজায় খুশি হলেন বৌমারাও।
Related Articles
কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার , ১০ এপ্রিল:-ফের কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল। পাতলাখাওয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা পাতলাখাওয়ার ৩/২ নং বুথে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিজেপি কর্মীর নাম অমল দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা। সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কোচবিহার জেলায়। Post Views: 344
ট্রেনে করে জেলা সফর মুখ্যমন্ত্রীর , পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
কলকাতা, ৫ ডিসেম্বর:- খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘ সময় পর ফের একবার ট্রেনে করে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একাধিক গুরুত্বপূর্ন প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু বাধ সাধছে প্রকৃতি। এমত অবস্থায় হেলিকপ্টার সফর নিরাপদ নয়। প্রশাসনিক সূত্রের খবর মুখ্যমন্ত্রী সফর সূচি পরিবর্তন করতে রাজি হননি। তাই বিকল্প হিসাবে রেলকেই বেছে […]
চন্দননগরে পানীয় জল প্রকল্পের উদ্বোধনে ফিরহাদ হাকিম।
হুগলি, ১ এপ্রিল:- কাজ নেই তো খই ভাঁজ, এসব ইউসলেস জিনিস। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর কড়া নজর আছে। ফ্যাক্ট ফইন্ডিং টিম তো এর আগেও এসেছিল। কি হয়েছে? ওসব আই ওয়াস। দাবি রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। হাওড়ার কাজীপাড়ার ঘটনায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন। আজ চন্দন নগরে এক পানীয় জল […]










