চিরঞ্জিত ঘোষ ,ডানকুনি,২৫ মে:- আমফানের ধ্বংসলীলায় বাংলার শহর গ্রাম জুড়ে হাজার হাজার গাছের ক্ষতি হয়েছে। ভূপতিত এই সমস্ত গাছগুলিকে যাতে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায় তার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির ডানকুনি আবাসনের আবাসিকরা। ডানকুনি আবাসনের সভাপতি এবং ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর সদস্য দেবাশিস মুখোপাধ্যায় জানান প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর হচ্ছে বৃক্ষ। এবারের প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে চতুর্দিকে সবুজের সমারোহ আজ ধ্বংসের পথে। আমাদের ডানকুনি আবাসনে এরকম প্রচুর গাছ ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ডানকুনি আবাসনের এ ব্লক এর সদস্যরা এবং অন্যান্য মিলে সিদ্ধান্ত নিয়েছেন যদি আবার এই সমস্ত গাছগুলি পুনঃপ্রতিষ্ঠা করা যায়। সেই লক্ষ্যে আজকে কয়েকটি গাছ কে আবাসনের সদস্যরা ক্রেন এনে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। এর জন্য বৈজ্ঞানিক যে সমস্ত ব্যবস্থা আছে এবং যে সমস্ত ওষুধ বা সার দেয়া হয় সেগুলো সবই দেয়া হয়েছে এই পুনঃপ্রতিষ্ঠার সময়। দেবাশিসবাবু বক্তব্য আমরা যদি সবাই মিলে আবার এই সমস্ত ভূপতিত বৃক্ষগুলো কে প্রতি স্থাপনের চেষ্টা করি তাহলে কিছুটা হলেও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এ ব্যাপারে বলতে গিয়ে ডানকুনি আবাসনের এক সদস্য জানান আমরা চেষ্টা করছি যাতে আবার আমাদের আবাসনের সবুজএর যে সমারোহ ছিল তা যেনআবার ফিরে আসে যার জন্যই আজকে আমাদের এই প্রয়াস।
Related Articles
ব্যাঁটরা থানা ঘেরাও বাম ছাত্র-যুব সংগঠনের।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- “তিলোত্তমা হারবে না, কলতান থামবে না।” এই ইস্যুতে রবিবার সকালে হাওড়ার ব্যাঁটরা থানা ঘেরাও করল বাম ছাত্র-যুব সংগঠন। পশ্চিম হাওড়া এরিয়া কমিটির আহ্বানে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। স্লোগান ওঠে, “নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো”। স্লোগান ওঠে, “নির্যাতনের বিচার চাই। স্বৈরাচারের ক্ষমা নাই”। Post Views: 386
স্বল্প খরচে আধুনিকতম চিকিৎসার সেরা ঠিকানা শ্রীরামপুরের মনিকমল হসপিটাল।
তরুণ মুখোপাধ্যায়, ৪ জুলাই:- হাইওয়ের উপর ট্রমা সেন্টার হিসেবে প্রশংসনীয় কাজ করে চলেছে শ্রীরামপুরের মনি কমল হাসপাতাল। হাসপাতালের কর্ণধার শ্রীমতি ইন্দ্রানী মুখোপাধ্যায় জানান হুগলি জেলায় যে সমস্ত বেসরকারি হাসপাতাল গুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা এই হাসপাতালে সাধারণ মানুষদের জন্য খুবই স্বল্প খরচে আধুনিকতম চিকিৎসার বন্দোবস্ত রয়েছে। ১লা জুলাই প্রবাদপ্রতিম চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের […]
ফের শাসক দলের হাত শক্ত হলো। চন্ডীতলায় বিজেপি , সিপিএম ভেঙে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।
চিরঞ্জিত ঘোষ , ২৪ জুন:- আজ চন্ডীতলা বিধানসভা এলাকার প্রায় ২০০ জন বিজেপি এবং সিপিএম কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ বিকেলে এক অনুষ্ঠানে চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের উপস্থিতিতে তারা তৃণমূলে যোগদান করেন। এ বিষয়ে বলতে গিয়ে বিধায়ক স্বাতী খন্দকার জানান আমার বিধানসভা এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং […]





