পূর্ব মেদিনীপুর, ২০ মে:- আমফান এর প্রভাব এ দীঘাতে প্রবল জলোচ্ছাস ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক জেলায় ১০০ – ১১০ কিলোমিটার বেগে ঝড় বইছে। নামখানা, বকখালি, কাকদ্বীপ সুন্দরবন এলাকায় হাওয়ার গতি ধীরে ধীরে বাড়ছে। সঙ্গে জলোচ্ছ্বাসও। বালাসরের চাঁদিপুরে ও শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমপান এখন ‘এক্সট্রিম লি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। কিছুটা শক্তি হারালেও এখন ‘অতি মারাত্মক’ চেহারা নিয়েই দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও অঞ্চলে আজ, বুধবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।পূর্ব মেদিনীপুরের রামনগর খেজুরি সুতাহাটার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে সব মিলিয়ে মহাপ্রলয় মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত , এবং রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোনোরকম আতঙ্কগ্রস্ত হবেন না নিজেরা নিরাপদ জায়গায় থাকুন ।বাড়ির বাইরে বের হবেন না ।যেকোনো রকম প্রয়োজনে সরকারি সাহায্য নিতে পারেন নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে টোল ফ্রি নাম্বার হল 1070 এছাড়াও 2214 3526 এবং 2214 19 95 নম্বরে মানুষ যোগাযোগ করতে পারেন।
Related Articles
ধনিয়াখলিতে পতিদুর্গা পুজোকে কেন্দ্র করে উল্লাসে মেতেছে সর্বধর্ম সমন্বয়ের মানুষ।
হুগলি, ১০ অক্টোবর:- গ্রামে রয়েছে পতিদূর্গা মন্দির। তাই গ্রামে আর কোনো হয় না বারোয়ারি দুর্গাপুজো। একমাত্র এই পতিদূর্গা পুজো কে ঘিরে পুজোর কটা দিন আনন্দ উল্লাসে মেতে ওঠে হিন্দু, মুসলিম, আধিবাসী সম্প্রদায়ের মানুষজন। হাঁড়ি সম্প্রদায়ের গুরু মন্ত্রে শিব পার্বতীর পুজো হয় এই মন্দিরে। হয়না কোনো পুরোহিতের মন্ত্র উচ্চারণ। শুধুমাত্র ভক্তিভরে পুজো করলেই মেলে মনের মনস্কামনা। […]
বন্যা বিধ্বস্ত আরামবাগে সর্বস্ব হারিয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন মানুষ।
হুগলি, ৩ মার্চ:- হুগলির আরামবাগ মহকুমায় ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ঘর বাড়ি থেকে শুরু করে কয়েক হাজার বিঘা জমির ফসলসহ সর্বস্ব হারিয়ে অসহায় ভাবে দিন কাটাছেন কয়েক হাজার মানুষ। জল কমতেই দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি, দামোদর নদীর যে সব জায়গায় হানা পড়ছে সেই সব জায়গা গুলো দ্রুত মেরামতের কাজ শুরু করলো সেচ দপ্তর। ভেঙ্গে যাওয়া বাঁধ তৈরি […]
প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যাবহারে সতর্কতা অবলম্বন করতে নিরদর্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। কলকাতা ভবানীপুর আজ আসন্ন উপনির্বাচনের এক প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেন, এখন অতিবৃষ্টি বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে। এজন্য মানুষকে সতর্ক হতে হবে। বজ্রপাতের সময় বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে ল্যাম্পপোস্ট এবং […]









