হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে হাওড়া এসে পৌঁছাবে একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে ট্রেনটিতে আসছেন ১,১২৬ জন যাত্রী। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও ওই ট্রেনে ফিরছেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হবে। শারীরিক পরীক্ষায় কোনও সমস্যা না গেলে যাত্রীদের এরপর যে যার জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য পরিবহণ নিগম। এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা বিষয়টি দেখভাল করার জন্য। এর পাশাপাশি আজই বিকাল ৫-০৫ মিনিট নাগাদ আরেকটি ট্রেন হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে।
Related Articles
লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে ১৮ই আগস্ট নির্বাচন কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।
কলকাতা, ১০ আগস্ট:- আগামী লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৮ ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের আট সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। ১৯ অগস্ট প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেনআগামী লোকসভা […]
বালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- দীর্ঘদিন বিপজ্জনক অবস্থায় থাকা পুরনো একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটল হাওড়ার বালিতে। দোতলা ওই বাড়ির একটি অংশ পাশের বাড়ির দেওয়ালে বিপজ্জনকভাবে আটকে যাওয়ায় এদিন অল্পের জন্য রক্ষা পান বাড়িতে থাকা এক নিরাপত্তারক্ষী। বুধবার সন্ধ্যে নাগাদ খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিন মুষলধারে বৃষ্টির পর বিকেলের দিকে বীরেশ্বর চ্যাটার্জি […]
২ বছর তোমরা নিঃস্বার্থভাবে আমায় কাজ দাও।আমি কথা দিলাম তোমাদের ভবিষ্যৎ আমি গড়ে দেবো -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,২৭ জানুয়ারি:- আগামী দিন যুবদের তৈরী হতে হবে।। আগামী সমাজের কাজ করবে ছাত্র যুবরা। মাটি আমাদের বলে কাউকে ভাগাভাগি করো না।। ছাত্র রাজনীতি করার সময় আমি ভয় পেতাম না।। ছাত্র রাজনীতির সময় সকলকে সাহায্য করতাম। ছাত্র রাজনীতি করার সময় আমরা ঘেরাও করেছি। আমাদের সময় রেগুলার লড়াই হতো। কলেজে এই রকম হয়।এখন সেটাকে নিয়ে বাড়াবাড়ি হয়। […]





