হুগলি,১২ মে:- রেশনে দেওয়া আটা নিম্নমানের। সেই অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়। সেই আটা মাখার পর তা সম্পূর্ন প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপি সদস্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্ৰামের মহিলারা। কিছুক্ষন পরে সিঙ্গুর থানার পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বিজেপির তরফে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে রেশনে নিম্নমানের আটা দেবার অভিযোগে, বিজেপি শাসকদলকে নিশানা করেছে পাল্টা তৃনমুল বিরোধীদের অপপ্রচার বলে উল্লেখ করেছে।। স্থানীয় গ্ৰামবাসীদের অভিযোগে গতকাল রেশন থেকে যে আটা দেওয়া হয়েছে তার বাড়িতে নিয়ে গিয়ে মেখে বেলা যাচ্ছে না। খাবার পর পেট ব্যাথা করছে। আটাতে দেখলাম পুরো প্লাস্টিকে ভর্তি। সরকারের কাছে অনুরোধ আটাটা ভালো দেওয়া হোক। তারপর স্থানীয় সদস্যদের জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভালো মানের আটা দিতে না পাড়লে বিষ দিয়ে মেরে দিন। এটা খেয়ে শরীর খারাপ করলে লোকে বলবে করোনা ভাইরাস হয়েছে।
Related Articles
ইউক্রেনে থেকেও গোলার আঁচ পায়নি, ব্যান্ডেলের বাড়িতে ফিরলো পুষ্পিতা !
সুদীপ দাস, ৩ মার্চ:- যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে আটকে ছিলো চুঁচুড়ার বিনোদিনী গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী পুষ্পিতা চৌধুরী। বছর ২২-এর পুষ্পিতার বাড়ি চুঁচুড়া থানার ব্যান্ডেল নিউ কাজিডাঙ্গা এলাকায়। বাবা শ্যামল শ্যাম চৌধুরি ভারতীয় রেলে কর্মরত। তিনি দমদমে মেট্রো স্টেশনে কর্তব্যরত। মা শিউলি চৌধুরী গৃহবধু। দুই মেয়ের মধ্যে ছোট পুষ্পিতার ইচ্ছামত ডাক্তারি পড়াতে সবরকম প্রচেষ্টা চালিয়েছেন চৌধুরী […]
শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়।
হাওড়া, ২৮ এপ্রিল:- এবার দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের সলপ-১ পঞ্চায়েতের ডাঁসি এলাকা। বৃহস্পতিবারের ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশ কেন অভিযুক্তকে ধরে ছেড়ে দিলো এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সরাসরি এই ঘটনায় নিজের দলেরই বিধায়ক ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগের […]
ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- সোমবার সরস্বতী পুজোর দিন দুপুরে হাওড়ার একটি গার্লস স্কুলের সামনে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে ওই ঘটনা ঘটে রামরাজাতলা এলাকার একটি স্কুলের সামনে। জানা গেছে, দশম শ্রেণীর এক ছাত্রী বাবাকে সঙ্গে নিয়ে স্কুলের সামনে এসেছিল। সেই সময় তিন নাবালক স্কুটি চেপে এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ইভটিজিংয়ের প্রতিবাদ […]











