হুগলি,৬ মে:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিঙ্গুর শাখার স্টাফ এসোসিয়েসান উদ্যোগে বুধবার ব্যাঙ্কের নিচে এলাকার দু:স্থ মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা স্টাফ এসোসিয়েশানের ডেপুটি জেনারেল সেক্রেটারি সুবীর চ্যাটার্জী, রিজিওনাল সেক্রেটারি কৌশিক সাহা, সিঙ্গুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার অঞ্জন মজুমদার সহ অনান্যরা। এদিন 300 জন দু:স্থ এলাকার মানুষজনকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সামাডিক দূরত্ব বজায় রেখে সকলকে মুখের মাস্ক বিতরন করা হয়। ব্যাঙ্কের এই উদ্যোগে অজিত হাজরা, সুজিত মজুমদার, নেপাল দাস সহ অনান্য অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীরা ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্টাফ এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সুবীর মুখ্যার্জী জানিয়েছেন, লকডাউন শুরু থেকেই জেলার চূঁচুড়া, চন্দননগর বিভিন্ন শাখায় এই ত্রাণ সামগ্রী বিলি শুরু করা হয়েছে। আগামী দিনে জেলার অনান্য শাখা থেকে ত্রান সামগ্রী বিলি করা হবে দু:স্থ পরিবারদের।
Related Articles
স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে পরিবহন দপ্তর।
কলকাতা, ১০ জানুয়ারি:- যানবাহনে যাত্রী সুরক্ষা বাড়াতে সব যাত্রিবাহী গাড়িতে অবস্থান নির্ণায়ক প্রযুক্তি বা লাগানোর প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে। সোমবারই ওই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের ধাপে এবার স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য পরবহন দফতর। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলেই ছেলেমেয়ের স্কুলবাসের নির্দিষ্ট অবস্থান […]
রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠা দিবস।
হাওড়া, ১ মে:- ১২৭ বছর আগে ১লা মে ১৮৯৭ সালে কলকাতার বলরাম বাবুর বাটীতে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ আজ তা ১২৮তম বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবারেও বেলুড় মঠে এই বিশেষ দিনটি পালিত হলো ভক্তি, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে। নবনির্মিত অভেদানন্দ কনভেনশন সেন্টারে বুধবার ১মে বিকেল ৪টেয় অনুষ্ঠানের সূচনা হয়। প্রথা […]
দুর্যোগের পূর্বাভাস থাকায় মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর সূচি পরিবর্তন।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- দুর্যোগের পূর্বাভাস থাকায় মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর সূচি পরিবর্তন করা হয়েছে।বুধবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগরে যাচ্ছেন। দুদিনের এই সফরে মুখ্যমন্ত্রী আসন্ন গঙ্গা সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সামগ্রিক উন্নয়ন পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলায় একাধিক রাস্তা, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্টেডিয়াম […]











