হুগলি,৬ মে:- এ্যাম্বুলেন্স না মেলায় ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু ! পঞ্চায়েত এম্বুলেন্স না দেওয়ায় প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনা তারকেশ্বরের বালিগরী ১ নং গ্রাম পঞ্চায়েতের। মৃত শিশুর পরিবারের অভিযোগ জন্মগত লিউকোমিয়ায় আক্রান্ত ছিলো তিন বছরের শিশু কন্যা। মাঝে মধ্যে কোলকাতায় নিয়ে যেতে হত চিকিৎসার জন্য। গত এক সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনিত হওয়ায় কোলকাতায় নিয়ে যাবার জন্য স্থানীয় পঞ্চায়েতে এম্বুলেন্স চাইলে করোনার কারন দেখিয়ে প্রধান এ্যাম্বুলেন্স দিতে চান নি। একাধিকবার এই ঘটনা ঘটে। গত কাল অবস্থার অবনতি হলে হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। চারিদিকে কোন গাড়ির ব্যবস্থা করতে না পেরে আবার পঞ্চায়েতের এ্যাম্বুলেন্স চাওয়া হলে তা দিতে অস্বীকার করে পঞ্চায়েত।পরে অন্য গাড়ি ভারা করে কোলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শিশুটির। পরিবারে অভিযোগ সময়ে এ্যাম্বুলেন্স না পাওয়ায় চিকিৎসা করানো যায়নি যার ফলেই মৃত্যু হয় শিশুটির। এর পরই আজ উত্তেজিত গ্রামবাসীরা পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। যদিও পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদারের দাবি,এর আগে কয়েকবার এ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ দপ্তর থেকে জানিয়েছিলো সেখানে করোনা সংক্রমন হচ্ছে এ্যাম্বুলেন্স স্যানিটাইজড করে নিতে। এবার শিশুটি গুরুতর অসুস্থ এ্যাম্বুলেন্সের প্রয়োজন ড্রাইভারকে জানিয়েছিলো ,আমাকে কেউ জানায়নি।
Related Articles
এফ ডি ব্লকের পুজো মন্ডপ পুড়ে ছাই
কলকাতা , ২৮ অক্টোবর:- ভাসানের দিনের সকালেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল এফ ডি ব্লকের পুজো মন্ডপ। বুধবার ভোর সোয়া ছয়টা নাগাদ মন্ডপের পিছনে অবস্থিত কমিউনিটি হলের দিক থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান সুরক্ষা কর্মিরা। গত ৪ দিন প্রবল গরমের কারণে মন্ডপ এমনিতেই শুষ্ক ছিল। ফলে এদিনের সকালের ওই আগুনের লেলিহান শিখা গোটা মন্ডপকে […]
রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের নতুন জব কার্ড তুলে দেওয়া হল।
হুগলি, ৩ জুন:- রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের জন্য নতুন জব কার্ড তুলে দেওয়া হল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিঙ্গুর ব্লকের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের ১০০ জন পরীযায়ী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দিলেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমন, হরিপাল বিধায়ক বেচারাম […]
মিলন বন্দী ক্লাবের উদ্যোগে কোন্নগরে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু।
হুগলি, ১১ মার্চ:- কোন্নগরের মিলন বন্দি ক্লাবের পরিচালনায় ৮ দলীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো শনিবার কালিতলা মাঠে, যা সপ্তাহব্যাপী চলবে। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ই মার্চ। উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমীর চৌধুরী ও কোন্নগর পুরসভার পুরোপ্রধান স্বপন দাস। ক্লাবের সম্পাদক দোলন খান চ্যাটার্জি বলেন, গ্রামগঞ্জ থেকে এই ধরণের ফুটবল প্রতিযোগিতা […]







