সুদীপ দাস,৬ মে:- ডেঙ্গুতেও করোনার কোপ। তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কেশব দেবনাথের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোরর্দ্ধ মানসি কেওয়াট। দিনকয়েক আগে মানসি দেবী জ্বরে আক্রাম্ত হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাঁর ডেঙ্গু ধরা পরে। কয়েকদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে সরকারী নিয়ম মেনে তাঁর করোনা টেষ্টও করা হলে নেগেটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার সকালে তাঁর হাসপাতাল থেকে ছুটি হলেও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন সকাল থেকে দফায়-দফায় ওই বৃদ্ধা নাতিকে নিয়ে বাড়িতে গেলেও ফিরে আসতে হয়। পরে বিষয়টি জানতেই হস্তক্ষেপ করেন রিষড়া পুরসভার দুই কাউন্সিলর শুভজিৎ সরকার ও মনোজ গোস্বামী। তাঁরাই দুজনকে পুরসভা পরিচালিত সেবাসদন হাসপাতালের একটি ঘরে আশ্রয় দেন। বর্তমানে সেখানেই সংসার পেতেছেন অসহায় বৃদ্ধা। কিন্তু প্রশ্ন হলো একজন সুস্থ হয়ে ওঠা ডেঙ্গু রোগীকে যখন করোনার অপবাদ দিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তখন সত্যিই যদি তিনি করোনাকেই জয় করে আসতেন তাহলে কি হতো? করোনার ক্ষেত্রে যখন সরকার বলছে রুগীকে নয় রোগকে দূরে সরান তখন রিষড়ার এই ঘটনা কি প্রমান করে সেটাই প্রশ্ন ! এ বিষয়ে বাড়িওয়ালার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলে নি।অবশেষে নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায় ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকারের উদ্যোগে আজ সন্ধ্যায় ভাড়া বাড়িতে ফিরতে পেরে স্বভাবতই খুশি মানসী দেবী।
Related Articles
প্রায় ৪৫০ বছরের ঐতিহ্যবাহী কালি পুজো করোনা পরিস্থিতিতে অনারম্ভ ভাবে হওয়ায় ভক্তদের মনে বিষাদের সুর।যদিও প্রাচীন রীতি মেনে পুজোপাঠ হয়।
হুগলি, ১১জুলাই:- প্রায় ৪৫০ বছরের ঐতিহ্যবাহী কালি পুজো করোনা পরিস্থিতিতে অনারম্ভ ভাবে হওয়ায় ভক্তদের মনে বিষাদের সুর। যদিও প্রাচীন রীতি মেনে পুজোপাঠ হয়। হুগলি জেলার আরামবাগের মহেশপুর এলাকার প্রাচীন এই কালি পুজোকে কেন্দ্র করে পুর্নার্থীদের উৎসাহ বেশ চোখে পড়ার মতোন। এই বছর সম্পুর্ন ভাবে কোভিড প্রোটোকল মেনে পুজোপাঠ হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রাচীন কাল […]
পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার।
হুগলি , ৩১ জানুয়ারি:- পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানার সবুজ দ্বীপে। এদিন বলাগরের পিকনিক স্পট সবুজ দ্বীপে বনভোজনের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে জয় শ্রী রাম গান বাজানো হয়। অভিযোগ এলাকার তৃণমূল নেতারা সেসময় চড়াও হয় বিজেপির […]
ঘূর্ণিঝড় নিয়ে উদ্বিগ্ন প্রথা ভেঙে সচিবালয়ে গেলেন রাজ্যপাল।
কলকাতা , ২৫ মে:- ঘূর্ণিঝড় যশ মোকাবেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুর আবহাওয়া দপ্তর এবং রাজ্যের সচিবালয় নবান্নের কন্ট্রোল রুম পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধানখড়। একইসঙ্গে রাজ্যের ইতিহাস এর নতুন নজির তৈরি করলেন তিনি। এর আগে কোন রাজ্য পাল রাজ্যের সচিবালয়ে পা রাখেননি। তবে রাজ্য এবং রাজ্যপালের নিরন্তর সংঘাতের প্রেক্ষিতে এদিন দু’পক্ষই যথাযথ সৌজন্যে বজায় রেখেছেন। […]








