হুগলি,৩০ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশকর্মীরা বৃহস্পতিবার রক্ত দিলেন। এদিন সকালে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের মোট ৩০ জন পুলিশকর্মী রক্তদান করলেন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কমিশনার হুমায়ুন কবীর জানান যে স্বাস্থ্য আধিকারিক রা কতটা রক্তের প্রয়োজন জানিয়ে দিচ্ছেন ,সেই চাহিদা মত আমরা পুলিশকর্মীরা রক্ত দিচ্ছি। কারণ এই সময় রক্ত অপচয় করা যাবে না।কারণ লক ডাউনের জন্য বিভিন্ন ক্লাব বা এন জিও রা শিবির করতে পাচ্ছেন না তার জন্য রক্তের অভাব পূরণের জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে রক্ত দেওয়া হচ্ছে। এইটা নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা পঞ্চম রক্তদান শিবিরের আয়োজন করলো। আজকে মোট ৩০ জন রক্তদাতা শ্রীরামপুরের রক্তদান শিবিরে রক্ত দান করেন। তার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হয় যে এইযে ভয়াবহ যে মরণব্যাধি করোনা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে এর থেকে রক্ষা পেতে গেলে লকডাউন একটা বড় উপায , কিন্তু দেখা যাচ্ছে মানুষজন কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম মানছেন না বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলাফেরা করছেন। এ প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান পুলিশের পক্ষ থেকে তো হচ্ছে মাইকিং এবং অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার মানুষকে আবেদন জানানো হচ্ছে ইতিমধ্যে আমরা কিছু বাজার কে অন্যত্র সরিয়ে দিয়েছি কিছু বাজারের পরিধি বাড়িয়েছি কিন্তু তা সত্বেও কিছু সংখ্যক মানুষ এগুলি কানে তুলছেন না এদের বিরুদ্ধে পুলিশ ব্যাবস্থা নিচ্ছে । ইতিমধ্যে বেশকিছু গ্রেপ্তারও হয়েছে। এবং আমরা আবারও অনুরোধ করছি বিনা কারণে আপনারা এই বিপদকালীন পরিস্থিতিতে রাস্তায় বেরোবেন না। তবে তিনি একথা জানান অধিকাংশ সচেতন মানুষ এই বিপদের কথা মাথায় রেখে লকডাউন সহ সরকারি নিয়ম মানছেন।
Related Articles
উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ জুন:- সহজ শর্তে ঋণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আজ থেকে শুরু হয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের সুবিধা পাবেন।স্টুডেন্ট […]
আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়ায় লকডাউনের জেরে সমস্যায় পড়া বৃদ্ধা মায়ের জন্য সাহায্যের প্রার্থনা মেয়ের।
হাওড়া ,২৯ মার্চ:- সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়া সিটি পুলিশের হোয়াটস অ্যাপে যোগাযোগ করে হাওড়া নিবাসী মায়ের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন মেয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের এক কর্তা। এগিয়ে এল পুলিশ। বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হাওড়ায় লকডাউনে আটকে থাকা মাকে সাহায্যের জন্যে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রমণ সংক্রান্ত […]
রণক্ষেত্র ডানকুনি। নামলো র্যাফ, চললো কাঁদানে গ্যাস। গ্রেপ্তার ১৩।
হুগলি,২৭ জানুয়ারি:- রণক্ষেত্র ডানকুনি। নামলো র্যাফ, চললো কাঁদানে গ্যাস। আহত পুলিশ সহ সাধারণ অনেকেই। সাধারণতন্ত্র দিবসের মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গ্রেপ্তার ১৩। মিছিল করে এসে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি দোকানে। ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সোমবার সকাল […]



