সুদীপ দাস,৩০ এপ্রিল:- লকডাউনের মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হলো না। রেল পুলিশের হাতে ধরা পরলো দুই যুবক সহ বিপুল পরিমান বিদেশী মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাত দেড়টা নাগাদ ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলি-র মোট ৮৯৮ বোতল মদ একটি ম্যাটাডোরে করে রওনা দেয় দুই যুবক। উল্লেখ্য সে সময়ের ভিডিও ক্যামেরা বন্দি করে ফেসবুকে ছেড়ে দেয় স্থানীয়রা। ওই দুই যুবকেরর মধ্যে ছিলো গাড়ির চালক ব্যান্ডেল সুভাষনগরের বাসিন্দা প্রবীর সাহা (২৪) এবং সাহাগঞ্জ ইশ্বরবাহার বাসিন্দা সেখ কুতুবুদ্দিন (২৭)। গাড়িটি সপ্তগ্রামের দিকে যাচ্ছিলো বলে খবর। পথে ব্যান্ডেল স্টেশনের সামনে তাঁদের গাড়ি আটকায় ব্যান্ডেলের আরপিএফ। সেই গাড়ি থেকেই ওই বিপুল পরিমান বিলিতি মদ উদ্ধার হয়। যার মোট বাজার দর চার লাখ ছয় হাজার তিনশো কুড়ি টাকা বলে। এর কয়েকগুন বেশী দামে সেই মদ কালোবাজারে বিক্রি হতো বলে রেল পুলিশ সুত্রে খবর। ধৃত দুজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।
Related Articles
এক টাকা কিলো টমেটো, উঠছে না তোলার খরচ,বিপাকে চাষীরা।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- টমেটো এক টাকা কিলো, তোলার খরচ উঠছে না, জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো। গাছ কেটে ফেলতে হবে বলছেন চাষীরা। অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের। হুগলি জেলায় টমেটো চাষ হয় ১৪ হাজার ১১ হেক্টর জমিতে। টমেটো উৎপাদন হয় প্রায় পঁচিশ হাজার মেট্রিকটন। বলাগড় পান্ডুয়া পোলবা-দাদপুর, চন্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখন ফলন্ত […]
দুর্নীতির অভিযোগে নিজের দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনলেন সদস্যরা।
আরামবাগ, ৫ জুলাই:- আট লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকে। এদিন হুগলির পুরশুড়া চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৪ জন সদস্য পুরশুড়ার সমষ্টি উন্নয়ন অধিকারীক অচিন্ত্য ঘোষের কাছে বেশ কিছু সমস্যা নিয়ে চিলাডাঙ্গী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাজির হন। পাশাপাশি উপস্থিত […]
তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক।
কলকাতা,২৬ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক। যার সাক্ষী হতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গবাসী। দলীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বার-কোড এবং নির্দিষ্ট নাম লেখার জায়গা রাখা হয়েছে এবার। সেই বার-কোড স্ক্যান করিয়ে তবেই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। এ রাজ্যে কোনও দলের কর্মসূচিতে এই ধরনের ব্যবস্থা আগে দেখা যায়নি। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা […]







