প্রদীপ সাঁতরা৩০ এপ্রিল:- আরো এক নক্ষত্রপতন, প্রয়াত ঋষি কাপুর । লকডাউনের বলিউডে পরপর দুঃসংবাদ। ইরফান খানের পর এবার ঋষি কাপুর। ৬৭ বছরের অভিনেতা দীর্ঘদিন লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে। চিকিৎসার জন্য মাস প্রায় একবছর ছিলেন আমেরিকার নিউইয়র্কে। দেশে ফিরেছিলেন গত সেপ্টেম্বরে। তাঁর স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋধিমা। বুধবার সকালেই তিনি ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের হাসপাতালে। তাঁর বড় ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ক্যান্সারে আক্রান্ত। গত ফেব্রুয়ারি মাসেও তাঁকে ২ বার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এর আগে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সম্প্রতি তিনি দীপিকা পাড়ুকোনকে নিয়ে হলিউডের দ্য ইন্টার্ন-এর অনুকরণে তাঁর নতুন ফিল্মের কথা ঘোষণা করেছিলেন।অমিতাভ বচ্চন ট্যুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন।
Related Articles
ভোটের ৪৮ ঘন্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল কমিশন।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যকে চিঠি দিয়ে কমিশনের নির্দেশ, সাগরদিঘি থানার অফিসার ইন চার্জকে দ্রুত সরাতে হবে। আপাতত তিনি থাকবেন পুলিশ হেড কোয়ার্টারে। ওই জায়গায় জেলার বাইরের নতুন কোনও অফিসারকে নিয়োগ করতে হবে। তবে এই নির্দেশের পিছনে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেনি কমিশন। Post Views: […]
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার প্রার্থী ঘোষণার পর বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু।
বাঁকুড়া , ২০ জানুয়ারি:- বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর এখানে দেওয়াল লিখন করা হয়। শ্যামল সাঁতরার নেতৃত্বে বাঁকুড়া ইন্দরাগোড়া এলাকায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর এখানে দেওয়াল লিখন করা হয়। এরপর তারা মিছিল করে বাঁকুড়া নিত্যানন্দ আশ্রম এর সামনে যান এই মিছিলে এই […]
মিড ডে মিলের চালে পোকা, স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের।
হুগলি, ৮ জানুয়ারি:- মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। অভিবাকরা দেখতে পেয়েই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার সদ্দার পাড়া অঙ্গনয়ারী কেন্দ্রের। অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলে তাদের সন্তানদের যখন স্কুলে দিতে আসেন তখন তাদের নজরে পড়ে রান্নাঘরে। যে চাল রান্নার জন্য বার করা হচ্ছিল তাতে থিক থিক করছে পোকা। এক […]








