সোজাসাপটা ডেস্ক,২৮ এপ্রিল:- করোনা নিয়ে রাজ্যপাল কে পত্র বোমায় বিদ্ধ করেছেন সাংসদ তথা লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এ দিন চার পাতার এক চিঠিতে কল্যাণ রাজ্যপাল জগদীপ ধনখর কে একহাত নেন।ওই চিঠিতে কল্যাণ রাজ্যপাল কে উদ্দেশ্য করে লেখেন সাংবিধানিক প্রধান হয়ে আপনি যে ধরনের কাজ করছেন সেটা অসাংবিধানিক। আপনার আচড়নে সাংবিধানিক পদ প্রতিনিয়ত কালিমালিপ্ত হচ্ছে।আপনি কেন্দ্রীয় সরকারের চাকরিজীবী বা এজেন্ট নন। রাজ্যের যে কোন কাজে আপনার উচিৎ মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শ নিয়ে রাজ্যের হিতে কাজ করা। কিন্তু আপনি সেটা না করে মুখ্যমন্ত্রী কে বদনাম করছেন।আপনার বক্তব্যে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রিতী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মনে হছে আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আপনি বিজেপির হয়ে রাজনৈতিক প্রচার করছেন বলে আমার মনে হচ্ছে। সেই সঙ্গে সস্তা প্রচারের জন্য সংবাদের শিরোনামে আসছেন।আপনি সকাল থেকে রাতে ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত মিডিয়ার প্রচার আসার জন্য ব্যস্ত হয়ে পরেন।আপনার কোন বক্তব্য থাকলে জনগনের মধ্যে এসে বলুন আমি জনগনের মধ্যে দাঁড়িয়েই আপনার বক্তব্যের মোকাবিলা করব।
Related Articles
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির।
কলকাতা, ১৬ এপ্রিল:- গোহারা তো বটেই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হল বিজেপির। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিধন্য বালিগঞ্জ আসনে জয়ের আশা অতি বড় বিজেপি সমর্থকেরও ছিলনা। কিন্তু মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে এখন ঘরে-বাইরের মুখ লুকানোর জায়গা নেই তাদের। নির্বাচন কমিশনের হিসেব বলছে বালিগঞ্জ উপনির্বাচনে […]
রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে।
কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে। এখনও পর্যন্ত দুই লাখ ৭৭ হাজার ৪৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪৩ হাজার ৭৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৬ জন […]
স্কুলছাত্রীকে নির্যাতন করে খুন করা হয়েছে! অভিযোগে উত্তাল উলুবেড়িয়া, পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ।
হাওড়া,৩ ফেব্রুয়ারি:- তিনদিন নিখোঁজ থাকার পর স্কুল ছাত্রীর দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ল জনতা। ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে! পরে পরিকল্পনা করে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়। এই অভিযোগে রণক্ষেত্র উলুবেড়িয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রী ভূঁয়েরা বিএনএস হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। বাড়ি উলুবেড়িয়া […]







