হাওড়া,২৮ এপ্রিল:- হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউনে ভীড় সরাতে গিয়ে বাধা পেল পুলিশ। আজ বিকেলে ঘটনাটি ঘটে। জানা গেছে, বেলিলিয়াস রোড টিকিয়াপাড়া ফাঁড়ির সামনে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লকডাউন মানা হচ্ছে না এই খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ভীড় হটাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালায়। অভিযোগ, একসঙ্গে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছায়। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। পুলিশ লাঠি উঁচিয়ে জনতাকে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া থানার পাশাপাশি ব্যাঁটরা থানা থেকেও ফোর্স নামানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশাল পুলিশবাহিনী এখনও রয়েছে ঘটনাস্থলে।
Related Articles
নওশাদকে ধাক্কা কাণ্ডে অভিযুক্ত শেখ আব্দুল সালামকে সমাজবিরোধী আখ্যা বিধায়ক কল্যাণের।
হাওড়া, ১৮ মার্চ:- কলকাতার ডিএ ধর্নামঞ্চে নওশাদ সিদ্দিকীকে ধাক্কা।অভিযুক্ত শেখ আব্দুল সালাম ওরফে তোতা হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ার বাসিন্দা। জানা গেছে, তৃণমূল পরিচালিত বাঁকড়া দু’নম্বর পঞ্চায়েতের সদস্য এই আব্দুল সালাম। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই একদা পরিচিত ছিলেন তিনি। তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় সেভাবে তাকে দেখা যায়নি। বাঁকড়া দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহের আলীর বক্তব্য বর্তমানে […]
পুজোর মুখে ডাকাতির ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে আবারও ডাকাতির ঘটনা ঘটল। স্থানীয় বড়গাছিয়া এলাকায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকাপয়সা নিয়ে চম্পট দেয় ডাকাতের দলটি। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সহ একাধিক রাস্তাতেও নজরদারি চালানো হচ্ছে। তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার […]
অনিয়মের অভিযোগে এক নার্সিংহোমের বিরুদ্ধে রুগী ভর্তি বন্ধের নির্দেশ দিল মেডিকেল পর্ষদ।
হাওড়া , ২৭ জুলাই:- বেলুড়ের এক নার্সিংহোমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য মেডিকেল পর্ষদ। সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েক আগে বেলুড় স্টেশন রোডের ওই নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের লোকজন স্টেট কাউন্সিলে ওই নার্সিংহোম তথা সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ কাউন্সিলের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযোগকারীকে […]








