নবান্ন,হাওড়া,২৮ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো 28 জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময় রাজ্য সরকারের নিযুক্ত অডিট কমিটি আরও দু’জনের করনাই আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্ন জানিয়েছেন এর ফলে রাজ্যে মোট করোনা মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২২ ।মৃত এবং ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫২২ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে মুখ্য সচিব জানান। তিনি জানিয়েছেন করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। গত ২৪ ঘন্টায় এগারোশো র বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে রাজ্যে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৩।আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে কননা পরীক্ষার হার জাতীয় গড় ছুঁয়ে ফেলবে বলে তিনি দাবি করেন। মুখ্য সচিব আরো জানান, নতুন করে আক্রান্তদের বেশির ভাগ ঘটনাগুলি কলকাতা, হাওড়া, উত্তর ২৪পরগনা , হুগলি, দক্ষিণ২৪ পরগনা থেকে সামনে এসেছে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে চিকিৎসক সমাজ এবং সমাজের বিশিষ্টজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন।মুখ্য সচিব জানিয়েছেন ওই বৈঠকে বিশিষ্ট সমাজের কাছ থেকে কিছু মূল্যবান পরামর্শ পাওয়া গেছে। চিকিৎসক সমাজ তাদের কিছু দাবি দেওয়ার কথাও জানিয়েছে। সেগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related Articles
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যুতে মুখ খুললেন বাবুল।
হাওড়া, ৩ মার্চ:- ওনার পলিটিকাল মুখোশটা আজকে সবার সামনে খুলে গেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামী দিনে রাজনীতিতে আসা প্রসঙ্গে হাওড়ায় মন্তব্য মন্ত্রী বাবুল সুপ্রিয়’র। বাবুল বলেন, রাজনীতিতে আমার জ্ঞান সীমিত। কিন্তু উনি নিজেকে আজকে একজন জোকারে পরিণত করলেন। ওনার হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন তিনি। উনি যে দলে যাবেন বলে নেতাদের সঙ্গে আলোচনা […]
পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।
চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- হোমিওপ্যাথি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ ডানকুনি থানার পুলিশ কর্মীদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার ওষুধ আর্সেনিক আলবাম 30 তাদের হাতে কিছু ওষুধ তুলে দিলেন ডাক্তার বাবুরা। তারা জানালেন এই মহামারীর সময়ের পুলিশ কর্মীরা যেভাবে নিজেদের প্রানের বাজি রেখে লড়াই করছেন তাতে তাদের কুর্নিশ জানাই এই সময় তাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা […]
ছট পুজোয় রিষড়ায় গঙ্গার ঘাটগুলি পরিদর্শনে পৌরপ্রধান ও বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ৩০ অক্টোবর:- সারা দেশের সঙ্গে হুগলি জেলাতেও মহা সমারোহে পালিত হচ্ছে ছট উৎসব। এদিন হুগলির ত্রিবেণী থেকে উত্তরপাড়া, ডানকুনি থেকে আরামবাগ সর্বোত্তই দেখা গেছে হাজার হাজার ভক্তরা গঙ্গায় ও অন্যান্য জলাশয় এবং নদীতে গিয়ে সূর্য দেবতার বন্দনা করেছেন। এ দিন জেলার সবথেকে বড় সমাবেশ ছিল রিসরায়। এখানকার প্রত্যেকটি গঙ্গার ঘাট ছিল দুপুর থেকে […]








