হুগলি,১৪ এপ্রিল:- বাংলা নববর্ষে প্রতিবছর নতুন খাতা ও বছরের প্রথম দিনে দেবতা দর্শনে হাজার হাজার মানুষ ভিড় করে তারকেশ্বর মন্দিরে। এই বছর ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরে। মন্দিরের গেটে ঝুলছে তালা। নতুন খাতার পুজো ব্যবসায়ীরা তাদের বাড়িতেই করছেন। তারকেশ্বর মন্দিরের মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ বলেন,বিশ্ব জুড়ে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে মন্দির বন্ধ রাখা হয়েছে। সকলের উচিত সরকারি নিয়ম মেনে চলা। ঈশ্বরের কৃপায় দ্রুত এই মহামারী প্রকোপ থেকে রক্ষা পাবো আমরা।
Related Articles
কমিশনে সংযুক্ত মোর্চা।
কলকাতা , ২২ এপ্রিল:- কোভিড প্রোটোকল না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। কমিশনে দাবি জানালো সংযুক্ত মোর্চা। কলকাতায় আজ কমিশনে লিখিত অভিযোগ জানালো মোর্চা। এদিন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিআইএম নেতা শমীক লাহিড়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ জানান কোভিড প্রটোকল না মেনে প্রচার অব্যাহত। এদিন মালদায় মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে সেটাই প্রমাণ করেছেন। […]
পুরসভা ভোটে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে একাধিক পুরসভা বিজেপি দখল করবে – মুকুল রায়।
হুগলি,১২ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের নিরিখে দিল্লীর বিধানসভায় বিজেপির ফল ভালো হয়নি।বুধবার জাঙ্গিপাড়ায় রহিমপুর থেকে জাঙ্গিপাড়া বাজার পর্যন্ত চার কিমি মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। সেই সঙ্গে মুকুলের সাফাই দিল্লীর নির্বাচনে ভোটের ফলাফলে নিশ্চই আপ জিতেছে।কিন্তু তারসঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে।এই বিধানসভা নির্বাচন করতে গিয়ে একটাও এফ আই আর হয়নি।এই বিধানসভা […]
বাংলায় শিল্প নেই, পঞ্চায়েত শিল্পই বড় শিল্প, হাওড়ায় সুকান্ত।
হাওড়া, ১০ জুন:- মোদী টাকা পাঠাবে আর দিদির ভায়েরা লুটবে। বাংলায় এখন রোজগার নেই। শিল্প নেই। পঞ্চায়েত শিল্পই এখন বড়ো শিল্প এই বাংলায়। পঞ্চায়েত এখন রোজগারের জায়গা হয়ে গেছে। শনিবার বিকেলে হাওড়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বোমা বন্দুক সব অস্ত্র উদ্ধার করতে। তা হলে ভালো হতো। […]









