তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- রিষড়া পুর এলাকায় এই প্রথম একজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরোধের জন্য নেমে পড়েছে রিষড়া পুরসভার । উপসর্গ ধরা পড়া ব্যক্তি ও তার পরিবারের সমস্ত সদস্যদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র জানান যে পুরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকায় স্যানিটেশন করা হয়েছে এবং মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে । তার সঙ্গে সঙ্গে নাগরিক দের অযথা ভয় না পাবার কথাও বলা হয়েছে ।আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের থার্মাল গানের সাহায্যে শরীরের তাপ মাপার কাজ করছেন । পৌরসভার ডাক্তারবাবু ও স্বাস্থ্য কর্মীরা সজাগ আছেনএবং সাফাই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই মহামারীর বিরুধ্যে লড়াইয়ে । এছাড়া লকডাউন যাতে কঠোর ভাবে মানা হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে শ্রীরামপুর থানার আই সি ও রিষড়া থানার ও সির সঙ্গে আমার কথা হয়েছে তারাও সর্বতোভাবে আমাদের সাহায্য করছেন। রিষড়া এলাকার যে সমস্ত বাজার গুলি আছে সেগুলোতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেই ব্যাপারে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পৌরসভা করোনা মোকাবিলায় কাজ করে চলেছে এবং এখানকার মানুষদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ঠিক থাকে সে দিকে লক্ষ্য রাখার জন্য সমস্ত রকম রকম ব্যবস্থা নেয়া হচ্ছে । এবং মানুষের কাছে বারবার আবেদন করা হচ্ছে আপনারা এই কঠিন সময়ে আতঙ্কগ্রস্থ হবেন। না ঘরে থাকুন রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন সেগুলো আপনারা মেনে চলুন। তাহলেই আমরা এই মারণ ব্যাধিকে জয় করতে পারব।
Related Articles
রাজ্যপাল একজন জ্ঞানপাপী – কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- শেওড়াফুলি হাট এর পাইকারি বাজারটি দিল্লী রোডের ধারে উঠে গেছে বেশ কয়েকদিন আগে । আজ আরএমসি র সেই অত্যাধুনিক বাজারটি ঘুরে দেখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি । নুতন এই বাজারটি সম্বন্ধে বলতে গিয়ে কল্যান বাবু জানান অত্যাধুনিক এই বাজারে যে সমস্ত বিক্রেতারা আসবেন তাদের সমস্ত কিছু সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে।বেশ কয়েক বছর […]
হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রার।
হাওড়া, ২৫ জানুয়ারি:- ২০১১ সালে ক্ষমতায় এসে বিরোধীদের রাজনীতির জায়গা দেবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদতে সেটা মিথ্যে কথা ছিল। তাই রাজ্যের সর্বত্র বন্দুকের কারখানা তৈরি হলেও, মহিলা নির্যাতনের ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী চুপ থাকেন। অথচ এই মহিলাদের ব্যবহার করে তিনি ভোটে জেতেন। সোমবার হাওড়ায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী […]
করোনা আতঙ্ক , বাতিল জনপ্রিয় টুর্নামেন্ট! ঘোষণা মহারাজের ।
স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন। সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, […]







