চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- হুগলি চন্ডীতলা পুরনো রাজবাড়ি তে সমৃদ্ধি ফাউণ্ডেশান উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। যখন কোভিদ নাইনটিন এর প্রভাবে সারা রাজ্য লকডাউন চলছে তার ফলে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই সময় বিভিন্ন রোগী দের রক্তের প্রয়োজন মেটাতে উদ্যোক্তা নিলেন গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহ। সরকারি নির্দেশ অনুযায়ী বড় ধরনের রক্তদান না করতে পেরে ও সরকারি রুলস অনুযায়ী 30 জনের রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দিলেন। উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব।
Related Articles
চলছে মাধ্যমিক, খালি গলাতেই বক্তৃতা দিলেন মন্ত্রী।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- চলছে মাধ্যমিক পরীক্ষা, আইন মেনেই মাইক ছাড়া বক্তব্য রাখলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সময়ে মাইক বাজানো নিষেধ। এবার সেই আইনকে হাতিয়ার করেই মাইক ছাড়াই অনুষ্ঠানে বক্তৃতা দিলেন মন্ত্রী অরূপ রায়। হাওড়ার বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি রক্তদানে সাউন্ড বাক্স থাকলেও না চালানোর নির্দেশ দেন মন্ত্রী। নিজেও মাইক ছাড়াই […]
প্রচারে ঢাক বাজিয়ে মানুষের মন জয় করলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
হুগলি , ২১ মার্চ:- রবিবার সকালে জোরকদমে চললো চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের প্রচার। এদিন সাতসকালে চুঁচুড়ার গড়বাটি এলাকায় রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার সারেন তিনি। পুজোর পর অসিত ঢাক বাজিয়ে সাধারনের মন জয় করেন। পাশাপাশি এখানে আজ ছিলো কূমারী পুজো। এদিন সেই কুমারী রূপী মাকে কোলে তুলে মন্দিরে নিয়ে যান তিনি। এরপর চুঁচুড়া শহরের […]
ভুয়ো সিবিআই কাণ্ডে দিল্লি থেকে গ্রেপ্তার শুভদীপ।
হাওড়া, ১২ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে অবশেষে পুলিশের জালে শুভদীপ বন্দোপাধ্যায়। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গতকাল মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেন। দিল্লি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আজ দিল্লি আদালতে তাকে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে […]









