চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই সকাল- সকাল ঢ্যাঁড়া পেটানোর আওয়াজে ঘুম ভাঙলো ডানকুনি বাসীর। তড়িঘড়ি জানালা দিয়ে উঁকি মারতে অনেকেই ঘাবরে গিয়েছিলেন। আবার বুঝি নতুন কোন নির্দেশিকা। কিন্তু ঘোষনা শুরু হতেই সকলের মুখে একগাল হাসি। অবশেষে খুশির খবরটা তবে এলো বুঝি! নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু মানুষই বলেছিলেন ভারতে লকডাউন সফল করতে গেলে মানুষকে খেতে দিতে হবে। সেই কথাকে প্রাধান্য দিয়েই এবারে ডানকুনি পুরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় রীতিমতো ঢ্যাঁড়া পিটিয়ে প্রচারে নামলেন নিজ ১০ নম্বর ওয়ার্ডে। যেখানে সাধারনের উদ্দেশ্যে প্রচার করা হলো আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে আগামী এক সপ্তাহের জন্য বাড়ির নিত্য প্রয়োজনীয় যাবতীয় বাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ২০২০ সালে দাঁড়িয়ে এভাবে ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার অনেকেই অভিনব বলে মনে করছেন। অনেকেই বলছেন এবারে হয়তো বাইরে বেড়নো মানুষের সংখ্যা কিছুটা হলেও কমবে !!
Related Articles
রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন রাজ্যপাল :- গৌতম দেব
শিলিগুড়ি , ১ নভেম্বর:- রাজ্যপালের পাল্টা এদিন শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর তিনি বলেন যে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে এসে এবং উত্তরবঙ্গে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আগুন নিয়ে খেলবেন না। কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। তাই অতি বিনয়ের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানকে […]
১০০ দিনের কাজে পুকুর খনন করতে হুগলিতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি।
সুদীপ দাস , ১২ জুন:- ১০০ দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। খবর ছড়িয়ে পরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোলবার তিন নম্বর সংসদের শেখপাড়া গ্রামে ১০০ দিনের পুকুর খননের কাজ চলাকালীন মাটি কাটার সময় নজরে আসে মূর্তিটি । মাটি থেকে প্রায় ১০ ফুট নীচে ওই মুর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে […]
বিভিন্ন দাবিকে সামনে রেখে সিটু ও আই, এন,টি,ইউ,সির বিক্ষোভ জেলায় জেলায়।
নদীয়া , গোঘাট, ২৭ মে:- কয়লাখনি গুলির বেসরকারিকরণ , পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকার খাদ্য যোগান ,ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা শ্রমিকের একাউন্টে দেওয়া সহ বেশ কিছু দাবীতে সরব হলেন আই এন টি ইউ সি, এ আই টি ইউ সি, সি আই টি ইউ এর শ্রমিক সংগঠনগুলো। […]



