হুগলি,২৯ জানুয়ারি:- ভন্ড সাধুর ভন্ডামী ক্যামেরাবন্দী। সাধুবাবার কীর্তি ফাঁস হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ক্ষিপ্ত জনতাদের হাতে প্রহৃত হয়ে আপাতত শ্রীঘরে সাধু বাবা সহ তাঁর দুই সাঙ্গপাঙ্গ। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বকুলতলা এলাকায় গঙ্গাপাড়ের একটি বাড়িতে মাস দেড়েক ধরে রয়েছেন এক সাধু বাবা। গভীর রাত পর্যন্ত তিনি ওই এলাকায় পায়চারী করতেন। অনেকেরই সন্দেহ হলেও কেউ কিছু বলতেন না।
সরস্বতী পুজোর আগের রাতে এলাকারই একজন ওই সাধুবাবাকে পাড়ার এক বাড়ির গেট টপকানোর সময় মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখেন। এরপর কে-কে বলে চিৎকার করতেই সাধুজি একদৌড়ে নিজের ঘড়ে ঢুকে পড়েন। আজ সকালে ওই ভিডিও পাড়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই এলাকাবাসীরা একত্রিত হয়ে সাধুবাবাকে চেপে ধরেন। গভীর রাতে অন্যের বাড়িতে কেনো প্রবেশ তার উত্তর না মেলায় সাধু সহ তার দুই সঙ্গীকে বেশ কয়েক ঘা দেওয়ার পর চুঁচুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও বকুলতলার মত শান্ত এলাকায় এধরনের ঘটনার পর আতঙ্কিত অনেকেই।Related Articles
হাওড়ার আলমপুরে নিখোঁজ এক কিশোর। উদ্বিগ্ন পরিবার।
হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার আলমপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ১৪ বছর বয়সী এক কিশোর। এই ঘটনায় উদ্বিগ্ন কিশোরের পরিবার। জানা গেছে, নিখোঁজ ওই কিশোরের নাম সাইপ্রকাশ নায়েক।গত প্রায় ৯ বছর ধরে হাওড়ার আলমপুরের জালান কমপ্লেক্সের গেঞ্জি কারখানায় কর্মরত বাবা মা’র সঙ্গে থাকত সে।শুক্রবার বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে সে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ মেলেনি […]
বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
কলকাতা, ৯ মার্চ:- সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণের সময় বিধানসভায় অভব্য আচরণ বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ সরকারপক্ষের তরফে ঐদিন বিধানসভায় গোলমাল জন্য বিরোধী বিজেপিকে দায়ী করে একটি […]
রাজীব ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ২১ জুন:- সরকারি সম্পত্তির অপব্যবহার এবং প্রতারণা মামলায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন হাওড়ার জগদীশপুরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অধুনা বিজেপি নেতা গোবিন্দ হাজরা। রবিবার রাতে তাঁকে বর্ধমানের পান্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয়। গোবিন্দবাবু ডাকসাইটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। কিছুদিন আগেই ডুমুরজলায় বিজেপির সভামঞ্চে এসে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গোবিন্দ হাজরা তৎকালীন […]








