নবান্ন,হাওড়া,২২ এপ্রিল:- রাজ্যে করনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ার জন্য তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য সরকার কেন্দ্রের কাছে ১৪০০০ কিট চাইলেও মাত্র আড়াই হাজার কিট দেয়া হয়েছে। অন্যদিকে নাইস সেট আইসিএমআর এর মত কেন্দ্রীয় সংস্থা ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করার কারণে রাজ্যে করোনা নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন কিট গুলি ত্রুটিপূর্ণ হওয়ায় সব ফেরত নিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের হাতে থাকা সামান্য সংখ্যক কিট দিয়ে পরীক্ষা চলছে। এমত অবস্থায় পরীক্ষা না হওয়ার কারণে কোন করোনা আক্রান্তের মৃত্যু হলে তার দায় কে নেবে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।
Related Articles
আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলিকে জরিমানা মুকুবের সিদ্ধান্ত নিল সরকার।
কলকাতা , ১১ নভেম্বর:- বেসরকারি বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলিকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে জরিমানা মুকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে কোনও ধরনের বাণিজ্যিক গাড়ির ফিট সার্টিফিকেট, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স রদ রিনিউ করতে দেরি হলে জরিমানা দিতে হবে না। এই ছাড় ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। […]
করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেলো শ্রীরামপুর পৌরসভা ও কানাইপুর পোস্ট অফিস।
হুগলি , ১৪ জুলাই:- করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো কানাইপুর পোস্ট অফিস।মঙ্গলবার নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী দশ দিন বন্ধ থাকবে পোস্ট অফিস।কানাইপুরে সংক্রমণ বাড়ছে করোনার।পঞ্চায়েত সূত্রে জানা গেছে এখনো অবধি কানাইপুরে আক্রান্ত হয়েছে ২১ জন। এবার পোস্ট অফিস এলাকায় করোনা আক্রান্তের হদিস মিলতে বন্ধ করে দেওয়া হলো পোস্ট অফিসের কাজ।পাশাপাশি শ্রীরামপুর পৌরসভার […]
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও আরিয়ান হসপিটালের সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির।
হুগলি,১৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আরিয়ান হসপিটালের সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো হুগলীর চন্ডীতলা ২নম্বর ব্লকে। এখানে মূলতঃ গ্রাম-গঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষন দেওয়া হয় সম্পূর্ণ বিনা ব্যায়ে।পাশাপাশি গরীব মানুষের স্বাস্থ্য পরিসেবাও দিয়ে থাকেন তারা সম্পূর্ণ বিনামূল্যে। সম্প্রতি রাজ্য সরকার তাঁদেরকে হাতে-কলমে ট্রেনিং দিতে উদ্যোগী […]






