সুদীপ দাস,২১ এপ্রিল:- এক্সপেয়ারি ডেটের মাত্র ৬ দিন আগে দেওয়া হচ্ছে সরকারি রেশনের আটা। যা গ্রামের মানুষের কাছে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই।পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশমতো জেলার বিভিন্ন জায়গায় চাল এবং আটা দেওয়ার প্রক্রিয়া চলছে। সেইমতো চুঁচুড়া কোদালিয়া-২ নম্বর পঞ্চায়েতের সিমলা এলাকার মানুষ ইতিমধ্যে রেশন থেকে চাল সংগ্রহ করেছে গতকাল ও আজ চলছে আটা দেওয়ার প্রক্রিয়া। আর এই আটা সংগ্রহ করতে গিয়েই বেঁধেছে বিপত্তি। প্যাকেট করা আটার ওপর লেখা রয়েছে প্রস্তুতিকরণ তারিখ ২৭শে মার্চ, আর ব্যাবহারের সময়কাল ১ মাস , তাই এই আটা পাওয়ার পর হাতে থাকছে মাত্র ৬টি দিন আটা ব্যাবহারের জন্য। এমতবস্থায় এলাকায় সৃষ্টি হয়েছে অসন্তোষ, যেসব বাড়িতে রয়েছে একাধিক কার্ড যারা ইতিমধ্যে ১৫ কিলো বা ২১ কিলো আটা পেয়েছেন তাদের অভিযোগ এই ভাবে আটা দেওয়ার কোনো মানে হয়না, ১৫ কিলো আটা ৬দিনে কি ভাবে শেষ করবো ? এতো বেশিরভাগটাই ফেলে দিতে হবে ! এলাকাবাসীর দাবি এই ভাবে আটা না দিয়ে তার পরিবর্তে চাল দিলেই সকলকে ভালো হয় ,কারণ আটা না রাখতে পারলেও চাল রেখে দেওয়া সম্ভব। এই বিষয়ে রেশন দোকানের কর্মচারীকে প্রশ্ন করলে তিনি জানান, যা সরকারি নির্দেশ আছে তিনি তাই পালন করছেন, সরকারি ভাবে যে আটা পাঠানো হয়েছে সেটাই বন্টন করা হচ্ছে, এর বাইরে তার কিছু করার নেই। অতঃপর ৬ দিনে আটা শেষ করার এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে চুঁচুড়ার সিমলা অঞ্চলের বাসিন্দারা।
Related Articles
হাওড়ায় বহুতলে আগুন।
হাওড়া, ৮ ডিসেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় বহুতলে আগুন। ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে এদিন আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। Post Views: 409
সামর্থ্য অনুযায়ী একুশ দিন ন’টি পরিবারের দায়িত্ব নিন, সেটাই হবে প্রকৃত নবরাত্রি: নরেন্দ্র মোদী।
প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- বুধবার থেকে শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি।করোনাভাইরাসের প্রকোপে দেশজোড়া লকডাউনে উৎসব হয়নি কোথাও। অযোধ্যাতেও নমঃ নমঃ করে পুজো সেরেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানালেন, যাঁদের আর্থিক সামর্থ্য আছে, তাঁরা এই একুশদিন ন’টা পরিবারের দায়িত্ব নিন। তাঁর কথায়, “সেটাই হবে সত্যিকারের নবরাত্রি।” এদিন সন্ধেবেলাই বিজেপি সদর দফতরে […]
বেলুড় মঠে রাজ্যপাল, গঙ্গাজল রাজ্যপালের মাধ্যমে পাঠানো হচ্ছে কোচিতে।
হাওড়া, ১৪ এপ্রিল:- রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের এবার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল পাঠানো হচ্ছে কোচিতে। কোচি শাখার পক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা গ্রহণ করেন। শুক্রবার সকালে এই উপলক্ষে রাজ্যপাল এসে পৌঁছান বেলুড় মঠে। সেখানে পৌঁছান কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যরা। এই পুণ্য কলসটি কোচি আশ্রমের […]








