তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- হুগলি জেলা শাসকের জারি করা এক বিজ্ঞপ্তি তে বলা হয়েছে জেলার বেশ কিছু পৌরসভার ওয়ার্ড গুলি এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের অঞ্চলগুলি করোনা প্রবন এলাকা বলে চিহ্নিত করা হয়েছে ।এই সমস্ত এলাকায় সরকারি নির্দেশিকা কঠোর মানা হবে। এই সব অঞ্চলের দোকান অফিস সব কিছু বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে কিছু কিছু সরকারি অফিস এবং কয়েকটি অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের অফিস এবং আইটি সেক্টরে কিছু কিছু অফিস ছাড়া সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যেগুলি খোলা থাকবে তাতে 25% কর্মী নিয়ে কাজ করতে হবে । এ বিষয়ে বলতে গিয়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র জানান আমরা ডিএম সাহেবের এই সার্কুলার পেয়েছি। সমস্ত রকম ব্যাবস্থা আমাদের পৌর এলাকায় নেয়া হয়েছে । এবং যাতে মানুষের জমায়েত না হয মানুষ যাতে সোশ্যাল ডিস্টানসিং এর মধ্যে থাকেন সে ব্যাপারে পুলিশ প্রশাসন ছাড়াও পুরসভার পক্ষ থেকে নগরবাসীকে সর্বদা সচেতন করা হচ্ছে , তার সঙ্গে সঙ্গে পুর এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ড্রোনের সাহায্য নিচ্ছি। ড্রোনের পাঠানোর ছবি থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কোন কোন এলাকায় মানুষজন পথে বেরিয়েছেন।
এবং সেই সমস্ত এলাকাবাসীদের আমরা সতর্ক করছি । এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর সঙ্গে সঙ্গে তিনি দাবি করেছেন এখনো পর্যন্ত রিষড়ায় কোন করোনা পজিটিভ কেস নেই । তবে তিনি বলেন যে তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর নির্দেশে এই সময় কোন রকম গাফিলতি চলবে না। মানুষকে ঘরে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে । এই দুর্দিনে এলাকার কোনো নিরন্ন মানুষ যেন না থাকেন।এবং আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। বলে জানালেন পুর প্রধান বিজয় বাবু।অন্যদিকে পুলিশ প্রশাসন ও এ ব্যাপারে যথেষ্ট কঠোর ।হুগলি জেলার যে সমস্ত বর্ডার গুলো রয়েছে সেখানে প্রতিনিয়ত নাকা চেকিং চলছে ।এবং অন্য জেলা থেকে এই জেলায় কেউ ঢুকছে কিনা সেই ব্যাপারে তারা কঠোরভাবে লক্ষ্য রাখছেন । এবং বিভিন্ন জায়গায় মাইকিং এর সাহায্যে প্রচার চালাচ্ছেন। এবং মানুষকে বোঝানো হচ্ছে এই মারণ ব্যাধির বিপদ সম্বন্ধে।Related Articles
বাসের গায়ে চাপ্পর মারা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চালক। এরপরই মিনিবাস চালককে বেধড়ক মার দুই যুবকের।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- অকারণে বাসের গায়ে চাপ্পর মারা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চালক। এরপরই এক মিনিবাস চালককে বেধড়ক মারধর করে সাইকেল আরোহী দুই যুবকের। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, হাওড়া ময়দান থেকে ডায়মণ্ড পার্কের একটি মিনিবাস হাওড়া ময়দান স্ট্যাণ্ড থেকে ছাড়ার পরই দুই সাইকেল আরোহী যুবক বাসটিকে হাত দিয়ে চাপ্পর মারতে মারতে যেতে থাকে। তখন […]
চুঁচুড়ায় অয়ন শীলের পৈত্রিক বাড়ি ও ফ্লাটে সিবিআইয়ের হানা।
হুগলি, ৭ জুন:- শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পর রাজ্যের পুর-নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যে হুগলি জেলা প্রশাসনের কাছে বিগত প্রায় ১০ বছরে জেলার পঞ্চায়েত স্তরে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি। একই সাথে নিয়োগ দুর্নীতিতে ধৃত চুঁচুড়ার অয়ন শীলের বাড়ির কাছে হুগলি-চুঁচুড়া পুরসভার কাছে বিগত কয়েক বছরের নিয়োগের তথ্য কিছুদিন আগেই চেয়ে পাঠিয়েছিল […]
বাঁকুড়ায় একটি বেসরকারী রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড।
বাঁকুড়া,২২ ফেব্রুয়ারি:- বাঁকুড়ায় একটি বেসরকারী রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের জেরে এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য তৈরি হয়। ওই বেসরকারী রাবার কারখানায় অগ্নিকান্ডের জেরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া হাট আশুলিয়া এলাকার। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনের আনার চেষ্টা করে। তবে এই ভয়াবহ অগ্নিকান্ডের পিছনে কি রহস্য তা […]








