হুগলি,১৯ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে সবেতন ছুটি দিতে হবে। এই নির্দেশ জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশ মানছে না বেশীরভাগ জুট মিল কর্তৃপক্ষ। তাই বেতনের দাবীতে এবারে ১২ঘন্টার প্রতীকি অনশনে বসলো জুটমিল শ্রমিকরা। BCMU, AITUC, TUCC, INTUC সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা এই অনশন কর্মসূচীতে সামিল হলো বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিকরা। প্রতীকি এই অনশনে এদিন কারখানার শ্রমিকরা কারখানা গেটের সামনে অনশনে বসে। পরে পুলিশি বাঁধায় পাশেই ইউনিয়ন অফিসে গিয়ে তাঁরা অনশন পালন করছেন।
Related Articles
চে-কন্যার বিশ্ব-শান্তির অনুষ্ঠানেও শুধুই বামেরা।
হুগলি, ২১ জানুয়ারি:- “জনগণের শক্তি হলো আসল শক্তি। সরকার আসবে সরকার যাবে। কিন্তু জনগনকে নিজের অধিকার রক্ষার জন্য এক হতে হবে। আমাদের সমস্যা হল ধর্ম ও চামড়ার রঙ দেখে আমরা নিজেদের বিচার করি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে নিজের অধিকার রক্ষার জন্য এক ভাবে চলতে হবে।” হুগলির উত্তরপাড়ায় এসে এমনই মন্তব্য কিউবার বামপন্থী নেতা […]
রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস পালন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৭ সেপ্টেম্বর:- ২৭শে সেপ্টেম্বর, ১৮৩৩ সাল ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস। ১৮৮ তম প্রয়ান দিবসে সারা ভারতবর্ষের মানুষ এই মহান মনীষীকে শ্রদ্ধা নিবেদন করেন। সেই মতো হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুলের রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের জন্মস্থানেও ভাবগম্ভীর পরিবেশে প্রয়ান দিবস পালিত হয়। এলাকায় বিশিষ্ট গুনিজনেদের উপস্থিততে ভারতের প্রথন আধুনিক মানুষের […]
ডেঙ্গির প্রতিকার চেয়ে মশারি টানিয়ে পুরসভার গেটে বসে রইলেন বিজেপি সভাপতি।
হুগলি, ২ আগস্ট:- ডেঙ্গি বাড়ছে হুগলিতে শ্রীরামপুরেও। প্রতিকার চেয়ে শ্রীরামপুর পুরসভার সামনে মশারী টাঙিয়ে বসে রইলেন বিজেপি সভাপতি।পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মিদের। হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্ত বাড়ছে। পুরসভা পঞ্চায়েত এলাকায় ডেঙ্গি বেড়ে চলায় চিন্তায় স্বাস্থ্য দপ্তর। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া জানিয়েছেন, জেলায় শহর এবং গ্রামাঞ্চলে একইভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো […]






