উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল। এর ফলে একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে রোগীরা হাসপাতালে না এসেও শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন বাগনান-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক বিনয় রায়। তিনি জানান মোবাইল নম্বরের মাধ্যমে তাঁর সঙ্গে হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা রোগীদের প্রাথমিক চিকিৎসার কাজ করবেন। প্রয়োজন মনে করলে যে কোনও রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা করা হতে পারে। ক্ষেত্রবিশেষে আশা কর্মীদেরও রোগীর বাড়িতে পাঠিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে।
উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা জানিয়েছেন হাওড়া গ্রামীণ এলাকার অন্যান্য হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে। বর্তমান লকডাউন পরিস্থিতির মধ্যে দূরদূরান্ত থেকে রোগীরা হাসপাতালে আসতে পারছেন না। মূলতঃ সেইসব রোগীদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে। তাছাড়াও এই সিদ্ধান্তের ফলে যেমন বাইরে থেকে হাসপাতলে করোনা সংক্রমণের সম্ভাবনা কমবে তেমনি বহিরাগত রোগীরাও সুরক্ষিত থাকবেন।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হেল্পলাইন নম্বরটি প্রচার করা হয়েছে বলে তিনি জানান। এই নম্বরটি হল- ৯৭৭৫৬৪৩১১৬। হাসপাতালটিতে বর্তমানে বাগনান-২ পঞ্চায়েত সমিতির ৭ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। এছাড়াও শ্যামপুর-২ পঞ্চায়েত সমিতি এলাকার মানুষরাও এখান থেকে চিকিৎসা পরিষেবা পান। ৬২ শয্যার এই হাসপাতালটি এখন গ্রামীণ এলাকার মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৫০০ রোগীর চিকিৎসা হয়। বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্লক হাসপাতালটিকে ঢেলে সাজানো হয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এই এলাকার অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। নার্সিংহোমে গিয়ে উচ্চমূল্যে চিকিৎসা পরিষেবা কেনার ক্ষমতা তাঁদের নেই। সেই সব মানুষ এখন এই হাসপাতালটির উপরেই নির্ভরশীল। বাগনান-২ বিডিও সুমন চক্রবর্তী জানান হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে সরকারিভাবে সমস্ত রকম সহযোগিতা করা হবে।Related Articles
নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল থাকতেও কেন কলকাতায় আনা হলো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অর্জুনের।
ব্যারাকপুর , ১১ মার্চ:- কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যখন চারজন আই পি এস অফিসারকে উনার নিজের নিরাপত্তার দ্বায়িত্বে নিয়ে এসেছিলেন, তখনই একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে উনি একটা নাটক করবেন। যাতে করে মানুষের সহানুভূতি আদায় করা যায়। বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়া প্রসঙ্গে তাকে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সকালে জগদ্দলের মজদুর ভবনে […]
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে পুলিশের প্রিজন ভ্যান।
হাওড়া, ১৭ অক্টোবর:- এবার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের প্রিজন ভ্যান উঠে পড়ল রাস্তার ফুটপাথে। উল্টো দিকে থেকে আসা একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারল পুলিশের গাড়িটি। ওই দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র আহত হয়। সোমবার সকালে স্কুল ছুটির শেষে বাড়ির ফিরছিল তিন স্কুল ছাত্র সহ এক ছাত্রী। তারা ফুটপাত দিয়েই হেঁটে যাচ্ছিল। সেই সময় পুলিশের প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ […]
মনোনয়নপত্র জমা বাম-কং জোটের দুই প্রার্থীর।
হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। একইসঙ্গে এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক তাঁর মনোনয়নপত্র পেশ করেন। সোমবার হাওড়ার জেলাশাসকের অফিসে দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এদিন সকাল দশটায় কদমতলা বাস স্ট্যান্ড, শিবপুর ট্রাম ডিপো এবং উত্তর […]










