সুদীপ দাস,১৪ এপ্রিল:- লকডাউনে মুখ থুবরে পড়েছে চৈত্র সেলের বাজার। বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের এই সেল মূলতঃ রেডিমেড পোষাক ব্যাবসায়ীদের জন্যই। জামা-কাপড় বিপনীদের কাছে বছরে দুটো মরসুম। দূর্গা পুজোর পর “চৈত্র সেল”। পুজোর বাজারে লোকসানের মুখ দেখলেও চৈত্র মাসে মিলত লক্ষ্মী লাভ। কিন্তু করোনা ঠেকাতে সরকার লকডাউনের নির্দেশ চৈত্র সেলে জল ঢেলেছে। চৈত্র মাসের ১ম সপ্তাহের পরই শুরু হয়ে যায় লকডাউন। বাধ্য হয়েই ঝাঁপ বন্ধ করতে হয়। দোকানিদের। ১লা বৈশাখে যে পোষাক পরে মানুষ রাস্তায় বের হতো তা আজ দোকানেই বন্দি। চৈত্র সেলে বহু দোকান মালিকই পুজোর মরসুমে বিক্রি না হওয়া পোষাক তুলনামূলক কম দামে বিক্রি করে দেন। ঝারপোঁছ করা সেইসমস্ত পোষাক বন্ধ দোকানের হ্যাঙয়ারেই ঝুলছে। তাই এবারের বাংলা নববর্ষ পোষাক ব্যাবসায়ীদের কাছে যেন অশুভের বার্তা নিয়ে এসেছে। তাঁদের আশঙ্কা এবারের পুজোর বাজারও করোনা গ্রাস করবে !!
Related Articles
শেওড়াফুলিতে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা।
হুগলি, ১৪ অক্টোবর:- শেওড়াফুলিতে মৃত নাবালিকার পরিবারের সাথে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা ও কালো পতাকা দেওয়ার অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের সঙ্গে আইনজীবী তথা বিজেপি নেত্রী খড়পাড়ায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান সেখানে তাকে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভে শেওড়াফুলি 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল […]
পোলবায় ধান চুরির ঘটনার পর, গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি বিধায়কের।
হুগলি, ৩০ ডিসেম্বর:- মান্ডিতে বিক্রির জন্য রাখা ৫৫ বস্তা ধান চুরি হয়েছিল পোলবার চাষীর। নিজের তহবিলের টাকায় গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসাবেন বলার পাশাপাশি চাষীর সঙ্গে কথা বলে দিলেন সাহায্যের আশ্বাস। দুদিন আগে পোলবার পাউনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাসের ৫৫ বস্তা ধান চুরি হয়।সরকারি সহায়ক মূল্যে মান্ডিতে বিক্রির জন্য বাড়ির সামনে বস্তায় ভরে রেখেছিলেন। গভীর […]
বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ কমিশনের।
কলকাতা ,১৪মার্চ:- নির্বাচনী প্রচার সংক্রান্ত ব্যানার হোর্ডিং অথবা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে। পুদুচেরি এবং চার রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কোন বিশেষ রাজনৈতিক দল এক্ষেত্রে একচেটিয়া সুযোগ পাচ্ছে বলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কমিশনের তরফে এই নির্দেশ […]








