হুগলি,১৩ এপ্রিল:- কোন্নগরের একাংশ মানুষের অভিযোগ ছিল কোন্নগরে সেভাবে লক ডাউন মানা হচ্ছে না।বহু মানুষ ভিড় জমাচ্ছে স্টেশন চত্বরে।এই খবর প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।স্টেশন চত্বর ফাঁকা করতে ও লক ডাউন সফল করতে সোমবার রাস্তায় নাবে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ও কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া হয় অন্যত্র।কোন্নগরের সব থেকে বড় বাজার রেল বাজারে অযথা ভিড় না করার ও মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। লক ডাউন সফল করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়।যে সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভিড় এড়াতে সেগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং।প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
Related Articles
টোটো দুর্ঘটনায় আহতদের উদ্ধারে বিজেপি কর্মীরা।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- হাওড়ার বেলুড়ে বিজেপি কর্মীদের মানবিক মুখ। এমনই ঘটনা দেখা গেল আজ বৃহস্পতিবার সকালে। আজ বেলুড় মঠে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সফর রয়েছে। সেই উপলক্ষে বাইরের রাস্তায় বানানো হয়েছিল একটি অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ। তার কিছুটা দূরেই আজ সকালে বেলুড় মঠের জি টি রোডে উল্টে যায় একটি টোটো গাড়ি। টোটোতে চালক সহ পাঁচ জন […]
পরিষ্কার হচ্ছে না নর্দমা, মশার আঁতুড় ঘর চুঁচুড়া!
সুদীপ দাস, ১২ নভেম্বর:- শিয়রে করোনা, তার উপর দোসর ডেঙ্গু-ম্যালেরিয়া! বর্তমানে মশার উপদ্রবে নাভিশ্বাস চুঁচুড়াবাসীর। বর্ষার দৌরাত্ম কমলেও হুগলীর সদর শহর চুঁচুড়ায় নিকাশী ব্যাবস্থার বেহাল দশা। ছোট-বড় বহু নর্দমাই অবধি পরিস্কার হচ্ছে না। ফলে জমা জলে কিলবিল করছে মশার লার্ভা। বাড়ছে মশার সংখ্যা। সকাল থেকে রাত মশার উপদ্রবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। ইচ্ছা না থাকলেও বাধ্য […]
কয়েকদিন ধরেই মৃত মেয়ের দেহ আগলে রইলেন বৃদ্ধা মা।
হাওড়া, ৩০ জানুয়ারি:- প্রায় কয়েকদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে পড়ে রইলেন মা। রবিবার সকালে এই খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শিবপুর থানা এলাকার মল্লিকপাড়ায়। জানা গেছে, বৃদ্ধা দীপালি মল্লিক (৭০), তাঁর মেয়ে শ্যামলী মল্লিককে (৪৫) নিয়ে বাড়িতে একাই থাকতেন। মাস দুয়েক ধরে তাঁরা দু’জনেই অসুস্থ ছিলেন। হাঁটাচলার ক্ষমতা ছিল না। বাড়ির লাগোয়া আত্মীয় স্বজনরা […]









