কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকার এখন এজেন্সির পরিবর্তে সরাসরি চুক্তিভিত্তিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছন। সাধারন মানুষকে পরিষেবা দিতে তথ্য প্রযুক্তি কর্মীরা রাজ্যের ই গভর্নেন্স সংক্রান্ত প্রযুক্তির মানের অনেক উন্নতি ঘটিয়েছেন বলে তিনি আজ এক টুইট বার্তায় জানিয়েছেন। চুক্তিভিত্তিক কর্মীদের বছরে ৩০ দিনের ছুটি এবং শারীরিক অসুস্থতার জন্যে অতিরিক্ত ১০ দিনের মেডিক্যাল লিভ দেওয়া ছাড়াও নিয়ম মেনে মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে। ৬০ বছরে তাদের চাকরি জীবন শেষ হওয়ার পরে এককালীন তিন লক্ষ টাকা দেওয়া ছাড়াও স্বাস্থ্য সাথী প্রকল্পে তাদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি রিষড়া ও শ্রীরামপুর থানার।
সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনে পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে তৎপর রিষড়া এবং শ্রীরামপুর থানা। শনিবার সন্ধ্যায় দুই থানার পক্ষ থেকেই তাদের এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। শ্রীরামপুরের প্রভাসনগর, বটতলা, এন এস এভিনিউ, শ্রীরামপুর স্টেশন […]
মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর বিক্রি ঠেকাতে কোচবিহার ভাবনীগঞ্জ বাজারে অভিযান প্রশাসনের ।
কোচবিহার , ২৬ সেপ্টেম্বর:- একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, খোলা মশলাপাতি বিক্রি হচ্ছে, তেমনি বেআইনি প্ল্যাস্টিক ও থার্মোকল মজুত হয়ে রয়েছে। এমন অভিযোগ পেয়ে শনিবার কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। ওই অভিযানে সদর মহকুমা শাসকের বিশেষ টিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়। […]
ডিভোর্সের পর কেন বিয়ে প্রাক্তন স্বামীর, হামলা প্রাক্তন স্ত্রী ও তাঁর পরিবারের।
হাওড়া, ১৭ অক্টোবর:- বিয়ে করে বাড়ি ফেরার পরেই নববধূর সামনেই প্রাক্তন স্বামীর বাড়ির লোকদের উপর হামলার অভিযোগ প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের। বাঁশ, লাঠি নিয়ে হামলায় আহত বেশ কয়েকজন। জানা গেছে, হাওড়ার জগৎবল্লভপুরের বাদেবালিয়ার বাসিন্দা সিভিক পুলিশ কর্মী মুবারকের সঙ্গে মুন্সিরহাটের এক তরুণীর বছর দুয়েক আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক সমস্যা শুরু […]









