তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম পৌরসভা যারা করোনা প্রতিরোধক পোশাক বা ppe এলাকা স্যানিটেশনের কাজ যারা করছেন তাদের দেওয়া হলো। এদিন শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান অরিন্দম গুঁই এবং চেয়ারম্যান ইন সুবীর ঘোষএর উদ্যোগে পুরসভার কর্মীরা পিপিই পড়ে এলাকা পরিষ্কারের কাজে হাত লাগান । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীরবাবু জানালেন যে আমরা আমাদের প্রত্যেকটি কর্মী যারা এলাকা সানিটাইজেশনের কাজে ব্যস্ত রয়েছেন তাদের এই পোশাক আজ দেয়া হলো। এটি পরে কাজ করলে যেকোনো রকম ব্যাধির আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে। এবং আজ ১০ নম্বর ওয়ার্ড থেকে যে কাজটা শুরু হল কয়েকদিনের মধ্যেই বৈদ্যবাটি প্রত্যেকটি ওয়ার্ড এ ধরনের পোশাক দেয়া হবে কর্মীদের এবং সেই পোশাক পরেই সেখানে কাজ করবেন তারা।
Related Articles
রাজ্যে জলপথ পরিবহনের প্রসারে বিশ্ব ব্যাংক তিন হাজার চারশো কোটি টাকা রাজ্য সরকারকে ঋণ দিচ্ছে ।
কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে জলপথ পরিবহনের প্রসারে বিশ্ব ব্যাংক তিন হাজার চারশো কোটি টাকা রাজ্য সরকারকে ঋণ দিচ্ছে । পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভায় আজ তার দপ্তরের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টের ওপর আলোচনায় এ কথা জানান । তিনি বলেন আগামী তিন বছরের জন্য বিশ্ব ব্যাংক ওই অর্থ দেবে । জলপথ ব্যবস্থার প্রসারে রাজ্য সরকারের নতুন […]
সম্পূর্ণ আইন মেনেই পি,এ,সির চেয়ারম্যান নির্বাচন হয়েছে , জানালেন অধ্যক্ষ।
কলকাতা, ১৩ জুলাই:- পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ন আইন মেনেই করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ বিরোধী বিজেপির যে আট জন বিধায়ক বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। পরীক্ষা করে দুই একদিনের মধ্যে সব জানানো হবে বলে তিনি জানান। প্রসঙ্গত আগামী শুক্রবার বিধানসভার […]
এজেসি রোড ঢোকার মুখে আটার লরি উল্টে বিপত্তি।
হাওড়া , ১৫ সেপ্টেম্বর:- আটার বস্তা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তায়। মঙ্গলবার ভোর ৫-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যাসাগর সেতু পার করে এজেসি রোড ঢোকার মুখে ঘটে যায় ওই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড, হেস্টিংস থানার পুলিশ। প্রথমে রেকার আনা হলেও আটার লরিটিকে রাস্তা থেকে সরানো যায়নি। পরে […]






